রাজবাড়ী সদর থানা পুলিশ সোমবার পৃথক অভিযান চালিয়ে মাদক সেবন ও সংরক্ষনের দায়ে ৪ জনকে গ্রেফতার করেছ। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে কারাদন্ড সহ আর্থিক জরিমানা করা হয়।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, সোমবার (০১জুন) রাজবাড়ী সদর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইমদাদুল (৩৫), মোঃ উজ্জ্বল তালুকদার (৪২)কে গ্রেফতার পূর্বক মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(৫) ধারার অপরাধে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়েছে।
অপরদিকে মোঃ রুবেল শেখ (২৯)কে গ্রেফতার পূর্বক মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ২১ ধারার অপরাধে ০২ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। এদিকে মোঃ মামুন (৪১)কে গ্রেফতার পূর্বক মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(৫) ধারার অপরাধে ০১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
মন্তব্য করুন