গোয়ালন্দে ফিরলেন সাবেক যুবদল নেতা ফরিদ দেওয়ান, ব্যাপক সংবর্ধনা  - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৪ জুন ২০২৬, ১:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে ফিরলেন সাবেক যুবদল নেতা ফরিদ দেওয়ান, ব্যাপক সংবর্ধনা 

Oplus_0

দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর রাজবাড়ীর গোয়ালন্দে ফিরেছেন গোয়ালন্দ উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও গোয়ালন্দ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. ফরিদ দেওয়ান।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে দৌলতদিয়া ফেরিঘাটে পৌঁছালে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ফুলের তোড়া, ব্যানার-ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে তাকে স্বাগত জানান। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে তাকে গোয়ালন্দ বাজারে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে সংক্ষিপ্ত সময় অবস্থানের পর পুনরায় নেতাকর্মীদের অংশগ্রহণে তাকে গোয়ালন্দ বাসস্ট্যান্ডে নিয়ে যাওয়া হয়। সেখানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও মহিলা দলের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব মো. নাজিরুল ইসলাম তিতাস, রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুরাদ আল রেজা, গোয়ালন্দ পৌর যুবদলের আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন মণ্ডল দেলো এবং উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যকালে ফরিদ দেওয়ান বলেন, “আমি একটি মাদকমুক্ত, সুন্দর ও সুস্থ গোয়ালন্দ গড়ে তুলতে চাই। মাদকের বিরুদ্ধে আমার অবস্থান হবে জিরো টলারেন্স।” তিনি আরও বলেন, গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ রয়েছে। তবে দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে দল অনুমতি দিলে নেতা-কর্মীদের সঙ্গে নিয়েই নির্বাচনে অংশ নেবেন।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন হামলা-মামলা, জেল-জুলুম ও রাজনৈতিক নির্যাতনের শিকার হয়ে ফরিদ দেওয়ান দীর্ঘ ১২ বছর দেশের বাইরে অবস্থান করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাংশায় আম খাওয়ার প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ  

রাজবাড়ীতে বিভিন্ন মামলার ৭ আসামি গ্রেপ্তার

গোয়ালন্দে ফিরলেন সাবেক যুবদল নেতা ফরিদ দেওয়ান, ব্যাপক সংবর্ধনা 

ভোক্তার অধিকার নিশ্চিতকরণে রাজবাড়ীতে মতবিনিময় সভা

রাজবাড়ী সদর হাসপাতা‌লে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতর‌ণের অভি‌যোগ

রাজবাড়ীতে এক মাদকসেবীর ৩ মাসের কারাদন্ড

রাজবাড়ীতে ইয়াবাসহ জুতার দোকানের কর্মচারী আটক

রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, থানায় মামলা

গোয়ালন্দে সংরক্ষিত নারী এমপির সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চ চলাচল, ঝুঁকিতে যাত্রীরা

১০

রাজবাড়ীতে ৪ মাদক সেবীর কারাদন্ড

১১

বহিষ্কার হচ্ছেন দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি নেতা আইয়ুব খান

১২

অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে রাজবাড়ীতে তিন পরিবহনকে জরিমানা

১৩

গোয়ালন্দ বিএনপি নেতার ভাঙারির দোকানে মিললো চোরাই মালামাল

১৪

দৌলতদিয়ায় চাঁদা না দেয়ায় কুপিয়ে জখমের অভিযোগ, থানায় মামলা

১৫

আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

১৬

জামায়াতে ইসলামীর নারী এমপি’র উদ্যোগে গোয়ালন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ

১৭

দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

১৮

ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে দৌলতদিয়ায় ডিসি-এসপি’র তৎপরতা

১৯

রাজবাড়ীর দুজন প্রবীণ সাংস্কৃতিক সংগঠকের উপর হামলার প্রতিবা‌দে মানববন্ধন

২০