পাংশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক - Rajbari
মাসুদ রেজা শিশির 
৯ জুন ২০২৬, ১:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

রাজবাড়ীর পাংশা উপজেলায় অভিযান চালিয়ে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

আটককৃতরা হলেন রঘুনাথপুর গ্রামের মো. জাহাঙ্গীর সরদার (২৬), নিভা এনায়েতপুর গ্রামের আল আমীন শেখ (২৫) ও তাদের সহযোগী মো. আশরাফুল হক (৪২)।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পাংশা উপজেলার রঘুনাথপুর এলাকার মালেক বিশ্বাসের পুকুরপাড় সংলগ্ন তিন রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে মো. জাহাঙ্গীর সরদার ও আল আমীন শেখকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে জাহাঙ্গীর সরদারের লুঙ্গির কোচর থেকে ১০০ পিস এবং আল আমীন শেখের পাঞ্জাবির পকেট থেকে ১০০ পিসসহ মোট ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর ওজন প্রায় ২০ হাজার মিলিগ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৪০ হাজার টাকা।

আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে, তারা পরস্পরের যোগসাজশে বিভিন্ন স্থান থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট সংগ্রহ করে বিক্রি করে আসছিলেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সকাল সাড়ে ১১টার দিকে পাংশা উপজেলার গুধিবাড়ী এলাকা থেকে তাদের সহযোগী মো. আশরাফুল হককে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় এসআই (নিঃ) মো. চাঁন মিয়া বাদী হয়ে পাংশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯(ক)/৪১ ধারায় মামলা দায়ের করেন। মামলাটি পাংশা থানার মামলা নং-৭ (তারিখ: ৯ জুন ২০২৬) হিসেবে রুজু করা হয়েছে।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর সরদারের বিরুদ্ধে পূর্বে তিনটি এবং আশরাফুল হকের বিরুদ্ধে চারটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। পরে আটক তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকাবাহক রাজবাড়ীর রাফি

১০

মরা পদ্মা কচুরিপানার দখলে, সেতু না থাকায় দুর্ভোগে কয়েকশ কৃষক

১১

রাজবাড়ীতে জেলা পরিষদের জমি উদ্ধার অভিযানে বাধা, দখলের অভিযোগ

১২

রাজবাড়ীতে বাড়িতে হামলা-লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ

১৩

রাজবাড়ীতে সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

১৪

কালুখালীতে বিভিন্ন প্রকার শিক্ষা সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১৫

ব্র্যান্ডের নামে প্রতারণা, ওজনে কারচুপি! রাজবাড়ীতে ব্যবসায়ীকে দণ্ড

১৬

পাংশায় বাস-ট্রাক সংঘর্ষে আহত-৩

১৭

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক হলেন রাজবাড়ীর কৃতিসন্তান ডা. নুরুল ইসলাম

১৮

৩৬ বছরের শিক্ষকতা শেষে মালতী রানী দাসকে রাজকীয় বিদায়

১৯

সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স, অনিয়মের নানা অভিযোগ

২০