রাজবাড়ী হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কিডনি ডায়ালাইসিস সেন্টারের ঘোষণা - Rajbari
কামাল হোসেন
১৭ জুন ২০২৬, ১:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ী হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কিডনি ডায়ালাইসিস সেন্টারের ঘোষণা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল আকস্মিকভাবে রাজবাড়ী সদর হাসপাতাল পরিদর্শন করেছেন।

বুধবার (১৭ জুন) দুপুরে আকস্মিকভাবে পরিদর্শনে এসে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, রান্নাঘর ও চিকিৎসাসেবার মান পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, দেশের প্রতিটি জেলা হাসপাতালে পর্যায়ক্রমে কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে, যাতে রোগীরা নিজ জেলায় স্বল্প খরচে চিকিৎসাসেবা পেতে পারেন।

মন্ত্রী বলেন, রাজবাড়ী সদর হাসপাতালে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস ইউনিট স্থাপনের কাজ চলমান রয়েছে এবং এ সংক্রান্ত টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।পাশাপাশি হাসপাতালের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, মর্গে ফ্রিজার স্থাপন এবং সেবার মান আরও বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। চিকিৎসক সংকট প্রসঙ্গে তিনি বলেন, বিশেষ বিসিএসের মাধ্যমে নতুন চিকিৎসক নিয়োগ এবং প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হবে। রাজবাড়ী সদর হাসপাতালে সম্প্রতি ১৪ জন চিকিৎসক নিয়োগ পেলেও ৬ জন এখনও যোগদান করেননি বলে তিনি জানান।

পরিদর্শনকালে জেলা প্রশাসক আফরোজা পারভীন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, সিভিল সার্জন ডা. এস এম মাসুদ এবং হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভেকু বিকল ও ট্রাক জব্দ

রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে মাছের পোনা বিতরণ

রাজবাড়ী হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কিডনি ডায়ালাইসিস সেন্টারের ঘোষণা

বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে মারধর করে লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই, অভিযুক্ত গ্রেফতার

বালিয়াকান্দিতে রং মিশিয়ে লাল তিল কে কালো করার দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা 

কালুখালীতে জামায়াত কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার-৩

গোয়ালন্দে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরানে সমর্থন

নিরাপদ সড়ক নিশ্চিতে আহলাদীপুর হাইওয়ে পুলিশের ব্রিফিং

চিকিৎসা নিতে নিজেই ক্লিনিকে হাজির অসুস্থ হুনুমান 

কালুখালীতে জামায়াত কর্মীর হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার

১০

রাজবাড়ীতে আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

১১

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

১২

গোয়ালন্দে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

১৩

রাজবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

১৪

গোয়ালন্দে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

১৫

পাংশায় মাইক্রোবাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

১৬

পাংশায় চাঁদা না দেওয়ায় ক্লিনিক মালিককে মারধরের অভিযোগে গ্রেপ্তার ১

১৭

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৮

গোয়ালন্দে সড়কে যানবাহন চাপায় ৩ বছরের শিশুর মৃত্যু

১৯

কালুখালীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

২০