কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, দুই ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১ জুলাই ২০২৬, ৬:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, দুই ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল

রাজবাড়ীর কালুখালী উপজেলায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক পিকআপ চালক নিহত হয়েছেন। বুধবার (১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার খাগজানা এলাকার পাইকারা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পাংশা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাজ্জাত দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে নিহত পিকআপ চালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে পাংশা থেকে দৌলতদিয়াগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে এবং চালক ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার পর বাসটি সড়কের ওপর আড়াআড়ি ভাবে দাঁড়িয়ে থাকায় মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা ধরে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনা কবলিত যান  সরিয়ে নেওয়া হলে দুপুর ২টার দি‌কে দিকে যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয়দের সহায়তায় নিহত চালকের মরদেহ উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন বলেন, “সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।”

পাংশা হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. সাজ্জাত বলেন, “বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার কারণে কিছু সময় মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাংশায় চিকিৎসকের ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, দুই ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল

দৌলতদিয়া ফেরি ঘাটে  সিসি ক্যামেরা স্থাপন করা হবে -নৌ পরিবহন প্রতিমন্ত্রী

পাংশায় শিশু ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধা গ্রেফতার

গোয়ালন্দ সরকারি খালের ওপর অবৈধ মুরগির খামার উচ্ছেদ

গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

পদ্মার চরে আটকা লঞ্চ, নৌ পুলিশের সহায়তায় উদ্ধার ৮৫ যাত্রী

বরাট ভাকলা উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে প্রতিমন্ত্রীর বরাদ্দের চাল পেল ৫০০ দরিদ্র পরিবার

গোয়ালন্দে পবিত্র আশুরার মাতমে অংশ নিয়ে এক ব্যাক্তির মৃত্যু

১০

পাংশায় নিহতের পরিবার ও সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনে এমপি

১১

পাংশায় স্কুল ফাঁকির শাস্তি ৮০০ গাছ রোপণ

১২

কালুখালীতে অবৈধ জাল তৈরির কারখানা থেকে সাড়ে ৬ লাখ টাকার জাল জব্দ

১৩

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

১৪

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

১৫

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

১৬

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

১৭

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

১৮

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৯

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

২০