কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু - Rajbari
মাসুদ রেজা শিশির 
২৬ জুলাই ২০২৬, ৫:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর রেলব্রিজে ধাক্কা লেগে মধুমতি এক্সপ্রেস ট্রেনের ছাদে ভ্রমণরত এক অজ্ঞাতনামা যাত্রীর মৃত্যু হয়েছে। পরে ট্রেনটি রাজবাড়ী রেলওয়ে স্টেশনে পৌঁছালে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ (জিআরপি)।

রবিবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি রাজবাড়ী স্টেশনে পৌঁছানোর পর ট্রেনের ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রাজবাড়ী জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত যুবক ট্রেনের ছাদে ভ্রমণ করছিলেন। ট্রেনটি কালুখালী উপজেলার কালিকাপুর রেলব্রিজ অতিক্রম করার সময় সেতুর সঙ্গে তার মাথায় সজোরে আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ রাজবাড়ী স্টেশনে ট্রেন থেকে মরদেহ উদ্ধার করে। তিনি আরও জানান, নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের পাশাপাশি মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, চলতি বছর কালুখালীর কালিকাপুর রেলব্রিজে একই ধরনের দুর্ঘটনায় এর আগেও প্রাণহানির ঘটনা ঘটেছে। গত ১৯ মার্চ ও ২ জুন ট্রেনের ছাদে ভ্রমণের সময় পৃথক দুটি ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়। সর্বশেষ রবিবার (২৬ জুলাই) একই স্থানে আবারও এক অজ্ঞাত যুবকের প্রাণহানির ঘটনা ঘটল। একের পর এক এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটলেও ট্রেনের ছাদে ঝুঁকিপূর্ণ ভ্রমণ পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি। সচেতনতা বৃদ্ধি এবং কঠোর নজরদারির মাধ্যমে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

১০

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১১

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকাবাহক রাজবাড়ীর রাফি

১২

মরা পদ্মা কচুরিপানার দখলে, সেতু না থাকায় দুর্ভোগে কয়েকশ কৃষক

১৩

রাজবাড়ীতে জেলা পরিষদের জমি উদ্ধার অভিযানে বাধা, দখলের অভিযোগ

১৪

রাজবাড়ীতে বাড়িতে হামলা-লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ

১৫

রাজবাড়ীতে সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

১৬

কালুখালীতে বিভিন্ন প্রকার শিক্ষা সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১৭

ব্র্যান্ডের নামে প্রতারণা, ওজনে কারচুপি! রাজবাড়ীতে ব্যবসায়ীকে দণ্ড

১৮

পাংশায় বাস-ট্রাক সংঘর্ষে আহত-৩

১৯

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক হলেন রাজবাড়ীর কৃতিসন্তান ডা. নুরুল ইসলাম

২০