গোয়ালন্দে পদ্মায় অভিযানে কারেন্ট জাল ও চায়না দুয়ারি জব্দ - Rajbari
জহুরুল ইসলাম হালিম
২৪ অক্টোবর ২০২৬, ৫:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে পদ্মায় অভিযানে কারেন্ট জাল ও চায়না দুয়ারি জব্দ

রাজবাড়ীর গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে পদ্মায় অভিযানে ৬০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, পাঁচটি চায়না দুয়ারি জাল ও দুই কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। পরে জব্দ করা নিষিদ্ধ জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ইলিশ মাছ স্থানীয় দুস্থ, অসহায় ও দরিদ্র শিশুদের মধ্যে বিতরণ করা হয়।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে গোয়ালন্দ উপজেলার অন্তার মোড়, পিয়ার আলীর মোড় ও পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৬০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও দুই কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা কারেন্ট জাল জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধার করা ইলিশ মাছ স্থানীয় দুস্থ, অসহায় ও দরিদ্র শিশুদের মধ্যে বিতরণ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন গোয়ালন্দের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান, দৌলতদিয়া নৌপুলিশের সদস্য এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বিষয়টি নিশ্চিত করে জানান, মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালীতে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১

পাংশায় আব্দুল আজিজ সরদারের মৃত্যুবার্ষিকী পালিত

২

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত

৩

রোহান হত্যার পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

৪

রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ নারী আসামিসহ ৮ জন গ্রেপ্তার

৫

রাজবাড়ীতে ট্যাপেন্টাডলসহ আটক ৩ জনের কারাদণ্ড

৬

গোয়ালন্দে ফিটনেসবিহীন পরিবহন ও ৬টি মোটরসাইকেলকে দণ্ড

৭

গোয়ালন্দে পদ্মায় অভিযানে কারেন্ট জাল ও চায়না দুয়ারি জব্দ

৮

গোয়ালন্দে কৃষক-কৃষাণিদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

৯

পদ্মায় নিখোঁজেরএকদিন পর শিশু’র লাশ উদ্ধার

১০

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা ও প্রাণনাশের হুমকি

১১

পাংশায় নানার বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ শিশু

১২

কালুখালীতে ঢাকা শিশু সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৩

রাজবাড়ীতে প্রস্তা‌বিত সৌরবিদ্যুৎ প্রকল্পের স্থান পরিদর্শনে চীনের প্রতিনিধিদল

১৪

গোয়ালন্দে সড়ক নিরাপত্তায় ভ্রাম্যমান আদালতের অভিযান

১৫

পাংশায় জমি নিয়ে বিরোধের জেরে ধর্ষণচেষ্টার মামলা দিয়ে হয়রানির অভিযোগ

১৬

কালুখালী সরকারি হাসপাতালে রক্তের গ্রুপ নির্ণয়ে ভুল রিপোর্ট, বিচারের দাবি স্থানীয়দের

১৭

পদ্মায় অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ 

১৮

পাংশায় ইয়াবাসহ আটক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

১৯

 ‘আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ চাই’ -আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

২০