গোয়ালন্দে জাতীয় যুব দিবস উদযাপন - Rajbari
জহুরুল ইসলাম হালিম
১ নভেম্বর ২০২৬, ২:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে জাতীয় যুব দিবস উদযাপন

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

রবিবার (১ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, যুব সমাবেশ, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, সফল উদ্যোক্তা ও সংগঠকদের ক্রেস্ট প্রদান করা হয়েছে। কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে যুব সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদার সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাফিজুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট, উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাবেক সভাপতি মো. সুলতানুল ইসলাম মুন্নু, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্যসচিব মো. নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. রেজাউল হাসান মিঠু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব সংগঠনের নেতারা। আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত সফল ৪ জন যুবককে ৬ লক্ষ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। একই সঙ্গে সফল ২ জন আত্মকর্মী ও সংগঠকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বরে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের অভিযোগে নার্স স্ত্রী কারাগারে

১

পাংশায় মাদক সেবনের দায়ে চারজনের কারাদণ্ড

২

দৌলতদিয়ায় রাতের আঁধারে ইটের দেয়াল দিয়ে জমি দখলের অভিযোগ

৩

রাজবাড়ীতে জাতীয় যুব দিবস পালন

৪

রাজবাড়ীতে উঠান বৈঠক ও সমাবেশ

৫

গোয়ালন্দে জাতীয় যুব দিবস উদযাপন

৬

পাংশায় জাতীয় যুব দিবস পালিত

৭

কালুখালীতে ১৩ লক্ষাধিক টাকার মাদক উদ্ধার, পিকাপসহ গ্রেপ্তার ১

৮

রাজবাড়ীতে কারাতে বেল্ট পরিক্ষা ও বেল্ট প্রদান অনুষ্ঠিত

৯

রাজবাড়ীতে অশ্রুসিক্ত বিদায় নারী নেত্রী দেবাহুতি চক্রবর্তীর

১০

গোয়ালন্দে মানষিক ভারসাম্যহীন ব্যাক্তির হামলায় এক ব্যাক্তির মৃত্যু, একজন আহত

১১

কালুখালীতে অনুমোদনহীন পশুখাদ্য বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

১২

দৌলতদিয়ায় আগুনে পুড়ল তিন ঘর

১৩

গোয়ালন্দে ভিডব্লিউবি’র চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন

১৪

ওয়ার্কার্স পার্টির নেতা কম. সুকুমার মন্ডল আর নেই

১৫

গোয়ালন্দে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৬

`স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ন হবে বলে মনে হচ্ছে না’ -রাজবাড়ীতে নাহিদ ইসলাম

১৭

রাজবাড়ীতে গাঁজাসহ আটক ব্যক্তির ৭ দিনের কারাদণ্ড

১৮

গোয়ালন্দে ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

২০