গোয়ালন্দে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - Rajbari
লুৎফর রহমান
২৮ অক্টোবর ২০২৬, ৪:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে গোয়ালন্দ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে নেতাকর্মীরা বর্ণাঢ্য মিছিল বের করেন।

উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে গোয়ালন্দ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি পুনরায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমদ সানুর সভাপতিত্বে এবং পৌর যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান কামরুলের সঞ্চালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজিবুল হাসান রাজিব, দৌলতদিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হারুন অর রশিদ, ছোট ভাকলা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব কবির বকুল, দেবগ্রাম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রোকন দেওয়ান, উজানচর ইউনিয়ন যুবদলের সদস্য সবুর শেখ ও শামীম মৃধাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহমদ সানু বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে যুবদলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের অধিকার আদায়ের আন্দোলনে যুবসমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মানুষের পাশে থেকে সংগঠনকে আরও শক্তিশালী করাই হোক প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গীকার।” তিনি আরও বলেন, “যুবদলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রেখে দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে। সংগঠনের সুনাম অক্ষুণ্ন রেখে আগামী দিনের প্রতিটি কর্মসূচিতে সবাইকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালীতে অনুমোদনহীন পশুখাদ্য বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

১

দৌলতদিয়ায় আগুনে পুড়ল তিন ঘর

২

গোয়ালন্দে ভিডব্লিউবি’র চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন

৩

ওয়ার্কার্স পার্টির নেতা কম. সুকুমার মন্ডল আর নেই

৪

গোয়ালন্দে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৫

`স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ন হবে বলে মনে হচ্ছে না’ -রাজবাড়ীতে নাহিদ ইসলাম

৬

রাজবাড়ীতে গাঁজাসহ আটক ব্যক্তির ৭ দিনের কারাদণ্ড

৭

গোয়ালন্দে ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

৮

গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

৯

গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

১০

রাজবাড়ী শহরে প্রকাশ্যে ব্যবসায়ী নেতাকে গুলি

১১

পাংশায় গ্রামপুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

১২

রাজবাড়ী‌তে যুবদ‌লের ৪৮তম প্রতিষ্ঠা বা‌র্ষিকী পালন

১৩

রাজবাড়ীতে গাঁজাসহ ৪ যুবক আটকের পর কারাদণ্ড

১৪

দৌলতদিয়ায় রাজধানী বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা

১৫

পাংশায় ইয়াবাসহ আটক গ্রামপুলিশসহ তিন জনকে কারাদণ্ড

১৬

পদ্মা নদীতে ডুবে বুদ্ধিপ্রতিবন্ধীর মৃত্যু 

১৭

পাংশায় মাদক ও নগদ টাকাসহ একব্যাক্তি গ্রেফতার

১৮

বালিয়াকান্দিতে স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

১৯

কালুখালীতে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

২০