পাংশায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সদস্য জায়েদ হোসাইন জাহিন গ্রেপ্তার - Rajbari
মাসুদ রেজা শিশির
১০ নভেম্বর ২০২৬, ৪:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সদস্য জায়েদ হোসাইন জাহিন গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতর নাম জায়েদ হোসাইন ওরফে জাহিন (১৯)। তিনি পাংশা উপজেলা ছাত্রলীগের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটের দিকে কসবামাজাইল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত জায়েদ হোসাইন ওরফে জাহিন পাংশা উপজেলার কসবামাজাইল গ্রামের শেখ মো. জাকারিয়া জাকিরের ছেলে।

পুলিশের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাংশা থানায় ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(১)/১৫(৩) ধারায় দায়ের করা একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে জায়েদ হোসাইনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী বিভিন্ন প্রচারণা, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে তাঁর বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর তাঁকে পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাংশায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর-লুটপাট

১

রাজবাড়ীতে মাদকদ্রব্যসহ ৪ জন আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

২

পাংশায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সদস্য জায়েদ হোসাইন জাহিন গ্রেপ্তার

৩

পাংশায় বিশেষ অভিযানে মাদক ও বালু উত্তোলনে ৭ জনের দণ্ড

৪

রাজবাড়ীতে সন্ত্রাস-নৈরা‌জ্যের প্রতিবাদে ছাত্রদ‌লের বিক্ষোভ

৫

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে আরও এক মামলায় শ্যোন অ্যারেস্ট

৬

রাজবাড়ীতে নানা আয়োজনে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৭

কালুখালীতে একাধিক মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

৮

ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

৯

রাজবাড়ী প্রধান ডাকঘরের অর্থ আত্মসাৎ মামলা: সাত কর্মচারী কারাগারে

১০

বালিয়াকান্দিতে পৃথক অভিযানে ইয়াবা-হেরোইন ও গাঁজাসহ দুইজন আটক

১১

পাংশার রহিম হত্যা মামলায় সাদ্দাম হোসেনের যাবজ্জীবন কারাদন্ড 

১২

সাহিত্যিক ও সাংবাদিক এয়াকুব আলী চৌধুরীর ১৩৮তম জন্মবার্ষিকী পালিত

১৩

পাংশায় চেক প্রতারণার মামলায় যুবদল নেতা গ্রেফতার

১৪

রাজবাড়ীতে গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৫

রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের অভিযোগে নার্স স্ত্রী কারাগারে

১৬

পাংশায় মাদক সেবনের দায়ে চারজনের কারাদণ্ড

১৭

দৌলতদিয়ায় রাতের আঁধারে ইটের দেয়াল দিয়ে জমি দখলের অভিযোগ

১৮

রাজবাড়ীতে জাতীয় যুব দিবস পালন

১৯

রাজবাড়ীতে উঠান বৈঠক ও সমাবেশ

২০