পাংশায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর-লুটপাট - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১০ নভেম্বর ২০২৬, ৬:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর-লুটপাট

রাজবাড়ীর পাংশায় দৈনিক যুগান্তরের মাল্টিমিডিয়া ইনচার্জ অমিত হাসান রবিনের গ্রামের বাড়িতে সশস্ত্র হামলা, পরিবারের সদস্যদের মারধর, আসবাবপত্র ভাঙচুর ও দুটি মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

বিএনপির নাম ব্যবহার করে চলাফেরা করে এমন কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে এ অভিযোগ করেছেন সাংবাদিকের পরিবার। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার পুইজোর গ্রামে অমিত হাসান রবিনের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

পরিবারের অভিযোগ, স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে চলাফেরা করেন এমন কয়েকজন ব্যক্তি দলবদ্ধ হয়ে অতর্কিতভাবে বাড়িতে হামলা চালান। অভিযুক্তদের মধ্যে আবদার জেলে, তার ছেলে তুর্কি, হৃদয়সহ আরও কয়েকজন ছিলেন বলে দাবি পরিবারের।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের মারধর করেন। একই সঙ্গে আসবাবপত্র, টেলিভিশন ও ফ্রিজসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করেন। এ সময় বাড়ি থেকে দুটি মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন স্বজনেরা। পরিবারের সদস্যদের দাবি, হামলায় বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আকস্মিক এ ঘটনায় তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন।

এ বিষয়ে সাংবাদিক অমিত হাসান রবিন জানান, এ বিষয়ে পাংশা থানার ওসি অবহিত করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্যও পাওয়া যায়নি।

উল্লেখ্য সাংবাদিক অমিত হাসান রবিন দৈনিক যুগান্তর ছাড়াও দৈনিক কালবেলাসহ বিভিন্ন মিডিয়ায় দক্ষতার সাথে কাজ করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাংশায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর-লুটপাট

১

রাজবাড়ীতে মাদকদ্রব্যসহ ৪ জন আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

২

পাংশায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সদস্য জায়েদ হোসাইন জাহিন গ্রেপ্তার

৩

পাংশায় বিশেষ অভিযানে মাদক ও বালু উত্তোলনে ৭ জনের দণ্ড

৪

রাজবাড়ীতে সন্ত্রাস-নৈরা‌জ্যের প্রতিবাদে ছাত্রদ‌লের বিক্ষোভ

৫

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে আরও এক মামলায় শ্যোন অ্যারেস্ট

৬

রাজবাড়ীতে নানা আয়োজনে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৭

কালুখালীতে একাধিক মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

৮

ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

৯

রাজবাড়ী প্রধান ডাকঘরের অর্থ আত্মসাৎ মামলা: সাত কর্মচারী কারাগারে

১০

বালিয়াকান্দিতে পৃথক অভিযানে ইয়াবা-হেরোইন ও গাঁজাসহ দুইজন আটক

১১

পাংশার রহিম হত্যা মামলায় সাদ্দাম হোসেনের যাবজ্জীবন কারাদন্ড 

১২

সাহিত্যিক ও সাংবাদিক এয়াকুব আলী চৌধুরীর ১৩৮তম জন্মবার্ষিকী পালিত

১৩

পাংশায় চেক প্রতারণার মামলায় যুবদল নেতা গ্রেফতার

১৪

রাজবাড়ীতে গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৫

রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের অভিযোগে নার্স স্ত্রী কারাগারে

১৬

পাংশায় মাদক সেবনের দায়ে চারজনের কারাদণ্ড

১৭

দৌলতদিয়ায় রাতের আঁধারে ইটের দেয়াল দিয়ে জমি দখলের অভিযোগ

১৮

রাজবাড়ীতে জাতীয় যুব দিবস পালন

১৯

রাজবাড়ীতে উঠান বৈঠক ও সমাবেশ

২০