রাজবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযান ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে মাদকদ্রব্য উদ্ধার এবং মাদক সেবনের দায়ে ০৪ (চার) জন ব্যক্তিকে সামারি ট্রায়ালের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযানকালে আটককৃত ব্যক্তিদের হেফাজত থেকে মাদকদ্রব্য উদ্ধার হওয়ায় সংশ্লিষ্ট অপরাধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। পরবর্তীতে সামারি ট্রায়ালের মাধ্যমে বিজ্ঞ আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।
রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ জানান, মোঃ আজিজুল ইসলাম (২৭) পিতা- মোঃ সিরাজুল ইসলাম, সাং- এরেন্দা, ইউপি- মূলঘর, থানা ও জেলা- রাজবাড়ী। তাঁর নিকট থেকে ০৩ (তিন) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং মাদক সেবনের দায়ে ১৪ (চৌদ্দ) দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। মোঃ হাসিরুল মোল্লা (৪০) পিতা- মৃত আফসার মোল্লা, সাং- এরেন্দা, ইউপি- মূলঘর, থানা ও জেলা- রাজবাড়ী। তাঁর নিকট থেকে ০১ (এক) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং মাদক সেবনের দায়ে ০৭ (সাত) দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। মোঃ সোহাগ মিয়া (২৬) পিতা- আবুল হোসেন, সাং- পোদমদী, ইউপি- নবাবপুর, থানা- বালিয়াকান্দী, জেলা- রাজবাড়ী। তাঁর নিকট থেকে ০১ (এক) পুরিয়া গাঁজা উদ্ধার এবং মাদক সেবনের দায়ে ১২ (বারো) দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। মোঃ সাম্মাস আলী খান (২২) পিতা- এ এইচ এস মোহাম্মদ আলী খান, সাং- টুঙ্গিপাড়া, থানা- টুঙ্গিপাড়া, জেলা- গোপালগঞ্জ। বর্তমান ঠিকানা- ওয়াজেদ প্লাজা, রাজবাড়ী পৌরসভা, থানা- রাজবাড়ী সদর, জেলা- রাজবাড়ী। তাঁর নিকট থেকে ০১ (এক) পুরিয়া গাঁজা উদ্ধার এবং মাদক সেবনের দায়ে ০৭ (সাত) দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
রাজবাড়ী থানা পুলিশ মাদকদ্রব্যের অপব্যবহার ও বিস্তার রোধ, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা তৎপর রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজবাড়ী থানা পুলিশের এ ধরনের অভিযান ও আইনানুগ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।
মন্তব্য করুন