পাংশায় বিশেষ অভিযানে মাদক ও বালু উত্তোলনে ৭ জনের দণ্ড - Rajbari
মাসুদ রেজা শিশির
১০ নভেম্বর ২০২৬, ৪:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় বিশেষ অভিযানে মাদক ও বালু উত্তোলনে ৭ জনের দণ্ড

রাজবাড়ীর পাংশায় অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

একই রাতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আরও চারজনকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে পাংশা থানাধীন ফুলতলা এলাকায় অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আয়ুব আলী (৫২), ওবাইদুল শেখ (২৫) ও মো. মনিরুল ইসলামকে (৪৫) আটক করা হয়।

পরে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিফাতুল হক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে আয়ুব আলী ও ওবাইদুল শেখকে তিন মাস করে কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অপরদিকে মনিরুল ইসলামকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত আয়ুব আলী পাংশা উপজেলার চাঁদপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। ওবাইদুল শেখ ফুলতলা গ্রামের দুলাল শেখের ছেলে এবং মনিরুল ইসলাম পাংশার মাগুরাডাঙ্গী গ্রামের মো. শুকুর আলীর ছেলে।

অন্যদিকে, একই রাতে পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাঁচজনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় তামজিদ (৪৫) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তিনি লক্ষ্মীপুর গ্রামের মৃত শমসের আলীর ছেলে এবং স্থানীয় মেম্বার। এ ছাড়া মো. আলামিন মোল্লা, মো. আসাদুজ্জামান (৪৩) ও মো. সুমন মোল্লাকে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত আলামিন মোল্লা কালুখালী উপজেলার ছোট কলকলিয়া গ্রামের মো. জোনাব আলীর ছেলে। আসাদুজ্জামান কালুখালী উপজেলার পুরান শিকজান গ্রামের মো. আকবর আলী মণ্ডলের ছেলে। এবং সুমন মোল্লা পাংশা উপজেলার পূর্ব বাগদুলী গ্রামের মো. মান্নান মোল্লার ছেলে।

পাংশা উপজেলার সহকারী কমিশনার (ভূমি), সাদ আহম্মেদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের সাজা প্রদান শেষে কারাগারে পাঠান।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাংশায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর-লুটপাট

১

রাজবাড়ীতে মাদকদ্রব্যসহ ৪ জন আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

২

পাংশায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সদস্য জায়েদ হোসাইন জাহিন গ্রেপ্তার

৩

পাংশায় বিশেষ অভিযানে মাদক ও বালু উত্তোলনে ৭ জনের দণ্ড

৪

রাজবাড়ীতে সন্ত্রাস-নৈরা‌জ্যের প্রতিবাদে ছাত্রদ‌লের বিক্ষোভ

৫

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে আরও এক মামলায় শ্যোন অ্যারেস্ট

৬

রাজবাড়ীতে নানা আয়োজনে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৭

কালুখালীতে একাধিক মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

৮

ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

৯

রাজবাড়ী প্রধান ডাকঘরের অর্থ আত্মসাৎ মামলা: সাত কর্মচারী কারাগারে

১০

বালিয়াকান্দিতে পৃথক অভিযানে ইয়াবা-হেরোইন ও গাঁজাসহ দুইজন আটক

১১

পাংশার রহিম হত্যা মামলায় সাদ্দাম হোসেনের যাবজ্জীবন কারাদন্ড 

১২

সাহিত্যিক ও সাংবাদিক এয়াকুব আলী চৌধুরীর ১৩৮তম জন্মবার্ষিকী পালিত

১৩

পাংশায় চেক প্রতারণার মামলায় যুবদল নেতা গ্রেফতার

১৪

রাজবাড়ীতে গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৫

রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের অভিযোগে নার্স স্ত্রী কারাগারে

১৬

পাংশায় মাদক সেবনের দায়ে চারজনের কারাদণ্ড

১৭

দৌলতদিয়ায় রাতের আঁধারে ইটের দেয়াল দিয়ে জমি দখলের অভিযোগ

১৮

রাজবাড়ীতে জাতীয় যুব দিবস পালন

১৯

রাজবাড়ীতে উঠান বৈঠক ও সমাবেশ

২০