রাজবাড়ীতে মাদকদ্রব্যসহ ৪ জন আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১০ নভেম্বর ২০২৬, ৪:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে মাদকদ্রব্যসহ ৪ জন আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

রাজবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযান ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে মাদকদ্রব্য উদ্ধার এবং মাদক সেবনের দায়ে ০৪ (চার) জন ব্যক্তিকে সামারি ট্রায়ালের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযানকালে আটককৃত ব্যক্তিদের হেফাজত থেকে মাদকদ্রব্য উদ্ধার হওয়ায় সংশ্লিষ্ট অপরাধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। পরবর্তীতে সামারি ট্রায়ালের মাধ্যমে বিজ্ঞ আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।

রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ জানান, মোঃ আজিজুল ইসলাম (২৭) পিতা- মোঃ সিরাজুল ইসলাম, সাং- এরেন্দা, ইউপি- মূলঘর, থানা ও জেলা- রাজবাড়ী। তাঁর নিকট থেকে ০৩ (তিন) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং মাদক সেবনের দায়ে ১৪ (চৌদ্দ) দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। মোঃ হাসিরুল মোল্লা (৪০) পিতা- মৃত আফসার মোল্লা, সাং- এরেন্দা, ইউপি- মূলঘর, থানা ও জেলা- রাজবাড়ী। তাঁর নিকট থেকে ০১ (এক) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং মাদক সেবনের দায়ে ০৭ (সাত) দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। মোঃ সোহাগ মিয়া (২৬) পিতা- আবুল হোসেন, সাং- পোদমদী, ইউপি- নবাবপুর, থানা- বালিয়াকান্দী, জেলা- রাজবাড়ী। তাঁর নিকট থেকে ০১ (এক) পুরিয়া গাঁজা উদ্ধার এবং মাদক সেবনের দায়ে ১২ (বারো) দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। মোঃ সাম্মাস আলী খান (২২) পিতা- এ এইচ এস মোহাম্মদ আলী খান, সাং- টুঙ্গিপাড়া, থানা- টুঙ্গিপাড়া, জেলা- গোপালগঞ্জ। বর্তমান ঠিকানা- ওয়াজেদ প্লাজা, রাজবাড়ী পৌরসভা, থানা- রাজবাড়ী সদর, জেলা- রাজবাড়ী। তাঁর নিকট থেকে ০১ (এক) পুরিয়া গাঁজা উদ্ধার এবং মাদক সেবনের দায়ে ০৭ (সাত) দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রাজবাড়ী থানা পুলিশ মাদকদ্রব্যের অপব্যবহার ও বিস্তার রোধ, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা তৎপর রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজবাড়ী থানা পুলিশের এ ধরনের অভিযান ও আইনানুগ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাংশায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর-লুটপাট

১

রাজবাড়ীতে মাদকদ্রব্যসহ ৪ জন আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

২

পাংশায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সদস্য জায়েদ হোসাইন জাহিন গ্রেপ্তার

৩

পাংশায় বিশেষ অভিযানে মাদক ও বালু উত্তোলনে ৭ জনের দণ্ড

৪

রাজবাড়ীতে সন্ত্রাস-নৈরা‌জ্যের প্রতিবাদে ছাত্রদ‌লের বিক্ষোভ

৫

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে আরও এক মামলায় শ্যোন অ্যারেস্ট

৬

রাজবাড়ীতে নানা আয়োজনে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৭

কালুখালীতে একাধিক মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

৮

ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

৯

রাজবাড়ী প্রধান ডাকঘরের অর্থ আত্মসাৎ মামলা: সাত কর্মচারী কারাগারে

১০

বালিয়াকান্দিতে পৃথক অভিযানে ইয়াবা-হেরোইন ও গাঁজাসহ দুইজন আটক

১১

পাংশার রহিম হত্যা মামলায় সাদ্দাম হোসেনের যাবজ্জীবন কারাদন্ড 

১২

সাহিত্যিক ও সাংবাদিক এয়াকুব আলী চৌধুরীর ১৩৮তম জন্মবার্ষিকী পালিত

১৩

পাংশায় চেক প্রতারণার মামলায় যুবদল নেতা গ্রেফতার

১৪

রাজবাড়ীতে গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১৫

রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের অভিযোগে নার্স স্ত্রী কারাগারে

১৬

পাংশায় মাদক সেবনের দায়ে চারজনের কারাদণ্ড

১৭

দৌলতদিয়ায় রাতের আঁধারে ইটের দেয়াল দিয়ে জমি দখলের অভিযোগ

১৮

রাজবাড়ীতে জাতীয় যুব দিবস পালন

১৯

রাজবাড়ীতে উঠান বৈঠক ও সমাবেশ

২০