রাজবাড়ীতে আর্থিক সচেতনতা বাড়াতে অগ্রণী এসএমই ফাইন্যান্সের সেমিনার - Rajbari
কামাল হোসেন
১৬ নভেম্বর ২০২৬, ৫:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে আর্থিক সচেতনতা বাড়াতে অগ্রণী এসএমই ফাইন্যান্সের সেমিনার

আর্থিক সচেতনতা বৃদ্ধি, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, দায়িত্বশীল ঋণ ব্যবস্থাপনা এবং নিরাপদ ডিজিটাল লেনদেন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজবাড়ীতে আর্থিক সাক্ষরতা সেমিনার-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে অগ্রণী ব্যাংক পিএলসির মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি, রাজবাড়ী শাখার উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির রাজবাড়ী শাখার ব্যবস্থাপক সেলিম খান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি, রাজবাড়ী শাখার প্রিন্সিপাল অফিসার নিশিকান্ত বসু এবং সিনিয়র অফিসার সালমান শাহ সুমন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি, রাজবাড়ী শাখার দ্বিতীয় কর্মকর্তা আল মামুন। সেমিনারে উদ্যোক্তা, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মোট ৪০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

সভাপতির বক্তব্যে সেলিম খান বলেন, আর্থিক সাক্ষরতা বলতে শুধু ব্যাংকে হিসাব খোলা বা টাকা জমা রাখাকে বোঝায় না। বরং নিজের আয়-ব্যয় সম্পর্কে সচেতন হওয়া, নিয়মিত সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, প্রয়োজন অনুযায়ী ঋণ গ্রহণ, সময়মতো ঋণ পরিশোধ এবং নিরাপদ ডিজিটাল লেনদেন সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করাই আর্থিক সাক্ষরতার মূল উদ্দেশ্য। তিনি আরও বলেন, বর্তমান সময়ে ডিজিটাল লেনদেন মানুষের জীবনকে অনেক সহজ করেছে। তবে এ ক্ষেত্রে পিন, পাসওয়ার্ড, ওটিপি ও ব্যক্তিগত আর্থিক তথ্যের নিরাপত্তা নিশ্চিত করাও অত্যন্ত জরুরি। বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসার আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ, ব্যাংকিং চ্যানেল ব্যবহার এবং ঋণের অর্থ নির্ধারিত কাজে ব্যয়ের বিষয়ে সচেতন হতে হবে। এ ধরনের সেমিনারের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিরাপদ, দায়িত্বশীল ও সচেতন আর্থিক আচরণ সম্পর্কে আরও জ্ঞান অর্জন করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অতিথির বক্তব্যে অগ্রণী ব্যাংক পিএলসি, রাজবাড়ী শাখার প্রিন্সিপাল অফিসার নিশিকান্ত বসু আর্থিক সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। তিনি নিয়মিত সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, ব্যাংকিং সেবার যথাযথ ব্যবহার এবং আর্থিক লেনদেনে সচেতন ও দায়িত্বশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। অন্যদিকে, অগ্রণী ব্যাংক পিএলসি, রাজবাড়ী শাখার সিনিয়র অফিসার সালমান শাহ সুমন নিরাপদ ডিজিটাল লেনদেন, ব্যক্তিগত আর্থিক তথ্যের গোপনীয়তা রক্ষা এবং ডিজিটাল আর্থিক প্রতারণা থেকে সতর্ক থাকার বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

সেমিনারে ব্যক্তিগত ও ব্যবসায়িক আয়-ব্যয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা, নিয়মিত সঞ্চয়, দায়িত্বশীল ঋণ গ্রহণ ও পরিশোধ, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা এবং ডিজিটাল লেনদেনের নিরাপত্তাসহ আর্থিক সাক্ষরতার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন আর্থিক বিষয়ে তাঁদের মতামত ও প্রশ্ন তুলে ধরেন। আলোচকরা তাঁদের প্রশ্নের উত্তর দেন এবং সচেতন ও নিরাপদ আর্থিক লেনদেনের বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট’ যানবাহন থেকে নেমে ফেরিতে উঠায় ভোগান্তি

১

কর্মকর্তা-কর্মচারী ছাড়া তালাবদ্ধ রাজবাড়ী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

২

পাংশায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার

৩

কালুখালীতে মোটর শোভাযাত্রার কর্মসূচিতে সড়ক দুর্ঘটনায় আহত ৬

৪

নৈরাজ্যের বিরুদ্ধে হারুন অর রশিদ এমপি’র নেতৃত্বে মোটর শোভাযাত্রা 

৫

রাজবাড়ীর এক উপ‌জেলা ও দুই পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা

৬

বালিয়াকান্দীতে হেরোইনসহ আটক ব্যাক্তিকে ৩ মাসের কারাদণ্ড

৭

বালিয়াকান্দীতে ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী আটক

৮

রাজবাড়ীতে সন্ত্রাস-নৈরা‌জ্যের প্রতিবাদে যুব-‌স্বেচ্ছা‌সেবক ও ছাত্রদ‌লের বিক্ষোভ

৯

রাজবাড়ীতে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়াচের জেলা শাখা অনুমোদন

১০

রাজবাড়ী‌তে ভোট কারচু‌পির অ‌ভি‌যোগে ২২৮৪ এর নির্বাচন বা‌তি‌লের দা‌বি‌তে বি‌ক্ষোভ

১১

রাজবাড়ীতে মহাসড়কে ট্রাক আটকে ১১ গরু লুট, আহত ২

১২

রাজবাড়ীতে আর্থিক সচেতনতা বাড়াতে অগ্রণী এসএমই ফাইন্যান্সের সেমিনার

১৩

‘প্রেমের টানে চীনা যুবক গোয়ালন্দে’ নার্গিসের চোখে রঙিন স্বপ্ন, রয়েছে নানা অনিশ্চয়তা

১৪

রাজবাড়ী‌তে নিকাহ রে‌জিস্ট্রা‌দের অধিক্ষেত্র সুরক্ষার দা‌বিতে অবস্থান কর্মর্সচি পালন

১৫

দৌলতদিয়ায় হেরোইনসহ নারী মাদক ব্যাবসায়ী পিংকি গ্রেপ্তার

১৬

রাজবাড়ীতে মাদকসেবীসহ ৩জন গ্রেপ্তার

১৭

গোয়ালন্দে ‘ঢাকা রহমতগঞ্জ ক্লাব’র বয়সভিত্তিক দল গঠনে খেলোয়াড় বাছাই

১৮

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে পাংশায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা 

১৯

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে কালুখালীতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ

২০