রাজবাড়ী‌তে সব‌জি রাখার মি‌নি কোল্ড স্টো‌রে‌জের উদ্বোধন - Rajbari
রু‌বেলুর রহমান
২০ অগাস্ট ২০২৬, ৬:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ী‌তে সব‌জি রাখার মি‌নি কোল্ড স্টো‌রে‌জের উদ্বোধন

রাজবাড়ী‌তে ২০২৫-২৬ অর্থবছ‌রে প্রণোদনা কর্মসূ‌চির আওতায় গ্রীষ্মকালীন সব‌জি রাখার মি‌নি কোল্ড স্টো‌রেজ (হাইব্রীড সোলার অপা‌রেটর) এর উদ্বোধন করা হ‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার (২০ আগষ্ট) দুপুর ১টার দিকে সদর উপজেলার বসন্তপু‌র কোলারহাট সংলগ্ন কৃষক জিল্লুর রহমানের বাড়ী‌তে স্থাপন করা এই মি‌নি কোল্ড স্টো‌রেজ এর উদ্বোধন করা হয়।

উদ্বোধনী সভায় সদর উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার নিরুপমা রায় এর সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, রাজবাড়ী জেলা প্রশাসক আফ‌রোজা পারভীন। সদর উপ‌জেলা কৃষি অ‌ফিসার মোঃ জ‌নি খান এর সঞ্চালনায় বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্ত‌রের উপপ‌রিচালক ড. মোঃ শ‌হিদুল ইসলাম, জেলা বিএন‌পি নেতা নঈম আনসারী, মঞ্জুরুল আলম দুলাল, গাজী আহসান হাবিব,  আকমল হো‌সেন, এ ম‌জিদ বিশ্বাস, কেএ সবুর শা‌হিন প্রমূখ। এছাড়া উপকারভোগী কৃষকসহ অ‌নে‌কে উপ‌স্থিত ছি‌লেন।

জানা গে‌ছে, এই মি‌নি কোল্ড স্টো‌রে‌জে গ্রীষ্মকালীন সব‌জি ‌নি‌দ্দিষ্ঠ তাপমাত্রায় ২০ থেকে ৩০ দিন সংরক্ষণ করা যাবে। এবং উপ‌জেলা কৃষি পূর্নবাসন বাস্তবায়ন ক‌মি‌টির ওই এলাকার ৩০ জন সদস‌্য তা‌দের উৎপা‌দিত নিরাপদ সব‌জি এখা‌নে সংরক্ষণ কর‌তে পার‌বেন। যার মাধ‌্যমে মিট‌বে বাজা‌রে সব‌জির চা‌হিদা এবং কৃষকরা পা‌বে ভাল দাম। এটি উদ্বোধ‌নের মাধ‌্যমে‌ জেলায় দুইটি মি‌নি কোল্ড স্টো‌রে‌জের উদ্বোধন করা হ‌লো। ‌সোলা‌রের মাধ‌্যমে নিয়‌ন্ত্রিত হ‌বে এই কোল্ড স্টো‌রেজ।

কৃষক জিল্লুর রহমান ব‌লেন, বসন্তপুর কৃ‌ষি প্রধান এলাকা। এখা‌নে অ‌নেক সব‌জি উৎপাদন হয়। আশা করছি এই কোল্ড স্টো‌রে‌জের মাধ‌্যমে আমরা উপকৃত হ‌বো। আর এটা নির্মা‌ণে আমা‌দের কোন টাকা লা‌গে নাই। সব কিছু সরকার ক‌রে দি‌য়ে‌ছে। এখন বৃ‌ষ্টির সিজন যার কার‌ণে অ‌নেক সব‌জির দাম কম থা‌কে। ‌সে সমস্ত সব‌জি এখা‌নে রে‌খে পরবর্তী‌তে দাম বাড়‌লে বি‌ক্রি কর‌তে পার‌বো। এতে আমরা কিছুটা হ‌লেও লাভবান হ‌বো। শুধু বৃ‌ষ্টির সময় এখন থে‌কে সব সময় এখা‌নে আমরা সব‌জি সংরক্ষণ করবো এবং সু‌বিধামত সম‌য়ে বি‌ক্রি কর‌বো।

রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্ত‌রের উপপ‌রিচালক ড. মোঃ শ‌হিদুল ইসলাম ব‌লেন, এখা‌নে ৩০ জন কৃষকের এক‌টি গ্রুপ করা হ‌য়ে‌ছে। তাদের উৎপা‌দিত গ্রীষ্মকালীন সব‌জি এখা‌নে একসা‌থে দুই থে‌কে তিন টন রাখ‌তে পার‌বে। অ‌নেক সময় কৃষকরা সব‌জি বি‌ক্রি কর‌তে পারে না, তখন এখা‌নে রে‌খে দে‌বে এবং দাম বাড়‌লে বিক্রি ক‌রে লাভবান হ‌বে। এভা‌বে তারা স্থানীয় সহ দে‌শের বি‌ভিন্ন বাজা‌রে সব‌জি পৌছা‌তে পার‌বে। এখা‌নে সংরক্ষণ করা প্রতি‌টি সব‌জি থাক‌বে সম্পূর্ণ নিরাপদ। এবং নি‌দ্দিষ্ঠ তাপমাত্রায় ২০ থেকে ৩০ দিন পর্যন্ত রাখা যা‌বে।

রাজবাড়ী জেলা প্রশাসক আফ‌রোজা পারভীন ব‌লেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার জন্য সরকার কোল্ড স্টোরেজ নির্মাণ করেছে। যেখানে আমাদের কৃষকরা তাদের উৎপাদিত গ্রীষ্মকালীন সবজি সংরক্ষণ করে প্রয়োজনীয় সময় বাজারে সরবরাহ করতে পারবে। এর মাধ্যমে তারা তা‌দের ক্ষতির পরিমাণ কমাতে পারবে। এখা‌নে দুইদিকে সুবিধা, এক‌দি‌কে যেমন এখানে সব‌জি রাখ‌লে নষ্ট হবে না । অন‌্যদি‌কে চা‌হিদা অনুযায়ী বাজারে সবজি সরবরাহ করা যাবে। তি‌নি আরও ব‌লেন, কৃষক‌দের ৩০ সদস্যের একটি দল গঠন করা হয়েছে। মূলত তারা এটি প‌রিচালনা করবে। কৃ‌ষি অফিস থেকে তাদেরকে প্রশিক্ষণ দেয়া হবে এবং এটা সার্বক্ষ‌নিক নজরদারিতে রাখা হবে।  আর কিভাবে মূলধন গঠন করা যায় সে ব্যাপারে আমরা পদক্ষেপ নেব । পাশাপা‌শি কৃষকরাও মূলধন বিনিয়োগ করে লাভবান হতে পার‌বে। ইতিমধ্যে আমাদের জেলায় দুইটি মি‌নি কোল্ড স্টো‌রেজ নির্মাণ করা হয়েছে। প্রতি‌টি ইউনিয়‌নে ‌নির্মাণ কর‌তে আমা‌দের সংস্কৃতি প্রতিমন্ত্রী এবং অর্থ ও পরিকল্পনা উপ‌দেষ্ঠা‌কে অনুরোধ করব। তবে বেসরকারি ভাবে আমা‌দের এগি‌য়ে আস‌তে হ‌বে। কয়েকজন কৃষক মি‌লে মূলধন গঠন করে এরকম স্টোরেজ নির্মাণ করা সম্ভব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী‌তে দ্বিতীয় দি‌নের প্রতি‌যো‌গিতায় ৭টি বাইচ অনু‌ষ্ঠিত

১

রাজবাড়ীতে ৯ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

২

পাংশা থেকে ৪২টি ককটেল উদ্ধার

৩

রাজবাড়ী‌তে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন কর‌লেন সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়ম

৪

রাজবাড়ী‌তে নি‌খোঁজের ৪ দিন পর কলেজ ছাত্রের বস্তাবন্দি মর‌দেহ উদ্ধার

৫

‘সাংস্কৃ‌তিক মন্ত্রণালয় আগের মতো নিথর নিস্তব্ধ মন্ত্রণালয় হবে না’ -সংস্কৃ‌তি প্রতিমন্ত্রী খৈয়ম

৬

‘অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান’ -স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ড. নুরুল ইসলাম

৭

আগাম ফুলকপিতে পচন, মাঠেই নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্ন

৮

গোয়ালন্দে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৯

গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

১০

ভুল চিকিৎসার শিকার বিথী আক্তার শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হেরেই গেল

১১

গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১২

পাংশায় বিষ প্রয়োগে মাছ নিধন দায়ে বিএনপি নেতা গ্রেফতার 

১৩

দৌলতদিয়ায় প্রশাসনের অভিযান: ১ জনের ১ বছরের কারাদণ্ড

১৪

গোয়ালন্দে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের লক্ষ্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

১৫

পাংশায় নসিমনের চাপায় ৫ বছরের শিশুর মৃত্যু 

১৬

তফ‌সি‌লের আগেই জ‌মে উঠে‌‌ছে রাজবাড়ীতে ব‌্যবসায়ী স‌মি‌তির নির্বাচনী প্রচারানা

১৭

তিন দিন ধ‌রে নি‌খোঁজ রাজবাড়ী জেলা ছাত্রদ‌লের আহ্বায়‌কের মামা‌তো ভাই

১৮

পদ্মায় নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক

১৯

পাংশায় মানসম্পন্ন পেঁয়াজ বীজ প্রাপ্তি নিশ্চিতকল্পে মতবিনিময়

২০