রাজবাড়ীর গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে অভিযান চালিয়ে হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে তিন চালককে জরিমানা করেছেন উপজেলা প্রশাসন। এ সময় তাঁদের প্রত্যেককে ৫০০ টাকা করে মোট ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের আইন লঙ্ঘন না করার জন্য তাঁদের মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার দৌলতদিয়া টোল প্লাজা সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদা। অভিযানকালে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে তিন চালককে জরিমানা করা হয়। একই সঙ্গে মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার এবং সড়ক পরিবহন আইন মেনে চলার বিষয়ে তাঁদের সচেতন করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি ও হতাহতের ঝুঁকি কমাতে চালকদের অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে। সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি মোটরসাইকেল চালকদের নিজের ও অন্যের নিরাপত্তার স্বার্থে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।
মন্তব্য করুন