রাজবাড়ীতে অগ্নিকাণ্ডে দোকান-বাড়িসহ ৫টি পরিবারের অর্ধ কোটি টাকার ক্ষতি - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৩ নভেম্বর ২০২৪, ১২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে অগ্নিকাণ্ডে দোকান-বাড়িসহ ৫টি পরিবারের অর্ধ কোটি টাকার ক্ষতি

রাজবাড়ী সদর উপজেলার বানিবহ বাজারে এক অগ্নিকাণ্ডে দোকান-বাড়িসহ ৫টি পরিবারের অর্ধ কোটি টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।

শনিবার (০৩ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়, যা লিটন কুমার দাস, শ্যামল কুমার দাস, কমল কুমার দাস, পরিমল কুমার দাসের বসতবাড়ি এবং কমল কুমার দাসের মুদি দোকান ও রফিকের সু স্টোরকে পুড়িয়ে দেয়।ক্ষতিগ্রস্ত লিটন কুমার দাস জানান, “বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে আমাদের ৩টি ঘর, দোকানপাট, টিভি, ফ্রিজ, স্বর্ণালংকার এবং নগদ টাকাসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে।” অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাজবাড়ী ও বালিয়াকান্দি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাজারের অন্যান্য দোকানপাট রক্ষা পায়।বানিবহ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোরশেদ আলম বলেন, “আগুনে পরিবারটির সর্বস্ব পুড়ে গেছে এবং সু স্টোরেও ব্যাপক ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিস কর্মীদের দ্রুত পদক্ষেপে আরও বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গেছে।”

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটের উপ-সহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, “তাদের তৎপরতার কারণে বাজারের অন্যান্য দোকানপাট রক্ষা পেয়েছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়ায় আজমেরী হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা

১

গোয়ালন্দে মহাসড়কে হেলমেটবিহীন ৩ মোটরসাইকেল চালককে জরিমানা

২

দৌলতদিয়ার মাদকসম্রাজ্ঞী রোজির মেয়ে জামাই তুহিন হেরোইনসহ গ্রেপ্তার

৩

রাজবাড়ী শহরে পরিত্যক্ত ট্রাকে আগুন

৪

অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীর জনসভা সফল করতে গোয়ালন্দে প্রস্তুতি সভা

৫

রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন

৬

পাঁচুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ গ্রেপ্তার

৭

দৌলতদিয়ায় ঢাকঢোল পিটিয়ে আদালতের ডিক্রি বাস্তবায়ন

৮

রাজবাড়ীতে সাবেক কাউন্সিলর ও আ.লীগ নেতা গ্রেপ্তার

৯

রাজবাড়ীতে বেশীদামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

১০

প্রথম ধাপেই রাজবাড়ীর কালুখালী ও বালিয়াকান্দিতে ইউপি নির্বাচন

১১

কালুখালীতে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার

১২

নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৩

গোয়ালন্দে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৪

গোয়ালন্দে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

১৫

গোয়ালন্দে নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১৬

‘দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট’ যানবাহন থেকে নেমে ফেরিতে উঠায় ভোগান্তি

১৭

কর্মকর্তা-কর্মচারী ছাড়া তালাবদ্ধ রাজবাড়ী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

১৮

পাংশায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার

১৯

কালুখালীতে মোটর শোভাযাত্রার কর্মসূচিতে সড়ক দুর্ঘটনায় আহত ৬

২০