পাংশায় পদ্মার চর থেকে অবৈধভাবে বালু লুট ! - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২ জানুয়ারী ২০২৫, ৬:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় পদ্মার চর থেকে অবৈধভাবে বালু লুট !

রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের সাহাপাড়া ঘাট, চরপাড়া ও শাহামীরপুর এলাকায় পদ্মা নদীর চর থেকে অবাধে চলছে মাটি-বালু লুট।

প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের বেলা বিভিন্ন উপায়ে মাটি ও বালু কাটছে একটি চক্র। চক্রটির মূলহোতা ইউনিয়ন বিএনপির প্রভাবশালী ২ নেতা। বিএনপির রাজনিতিতে গ্রুপিং থাকলেও বালি মাটি কাটাতে নেই কোন গ্রুপিং তারা মিলেমিশেই করে যাচ্ছেন এসব।

জানা গেছে, প্রশাসনের অনুমোদন না থাকলেও ‌ ওপর মহলকে ম্যানেজ করে পদ্মার চর থেকে মাটি ও বালু উত্তোলন চলছে। বালি উত্তোলন কারীরা এলাকার প্রভাবশালী হওয়ায় পদ্মা পাড়ের বাসিন্দা ও স্থানীয় কৃষকরা ভয়ে মুখ খুলতে সাহস পায় না। দিনের বেলা সেখানে কাউকেই দেখা যায় না, সূর্য ডোবার সাথে সাথেই চলে মহোৎস। বিভিন্ন জায়গা থেকে ড্রাম ট্রাক, টলি, এনে রাখা হয় এসব এলাকায়। অন্ধকার হলেই শুরু হয় বালু উত্তোলন। বালু ও মাটি ভর্তি ট্রাক গুলো নির্ধারিত জায়গায় বালু ও মাটি পৌঁছে দেয়।

সরেজমিন গিয়ে দেখা যায়, মাটি ও বালুবাহী ট্রাক চলাচল করার জন্য চরের মধ্যে লোহার পাত বসিয়ে রাস্তা করা হয়েছে। অবাধে বালু উত্তোলন করায় ধুলোবালিতে ওই এলাকার মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। এভাবে বালু উত্তোলন করা হলে বর্ষাকালে পদ্মা নদীতে ভাঙনের আশঙ্কা থাকে দ্বিগুণ। শত শত বিঘা ফসলি জমিও পড়তে পারে হুমকির মুখে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক বলেন, সন্ধ্যার পর থেকে চলে ভেকু দিয়ে বালু ও মাটি কাটার কাজ। দিনের বেলা ওই ভেকু আড়াল করে রাখা হয়। দেখেন আখ ক্ষেত্রেত পাশে ভেকু রাখা আছে ওই এলাকায় চরের মধ্যে গিয়ে ওই কৃষককের কথার সত্যতা পাওয়া যায় দেখাযায় বালি উত্তোলনের জন্য রেখে দেওয়া হয়েছে ভেকু ম্যাশিন। ওই কৃষক অকপটে বলেন এ বালি উত্তোলন করছেন স্থানীয় বিএনপির ২ নেতার প্রভাবে তারা একই দল করেন তবে আলাদা পৃথক পৃথক গ্রুপে, তবে এখানে কোন গ্রুপিং নেই বালি উত্তোলেনর সময় সবাই এক।

স্থানীয় একাধিক বাসিন্দা আলম শেখ বলেন-রাতের বেলায় শত শত গাড়ী আসে বালি নিয়ে যায় আমরা গাড়ীর শব্দে ঘুমাতে পারি না, মাঝে মধ্যে পুলিশও আসে তবে বালি কাটা আলাদের কিছু হয় না। তারা সব ম্যানেজ করেই করে মনে হয়। বিগত দিনেও বালি কাটা হতো এখনও কাটা হয় পার্থক্য কোথায় খুজে পাচ্ছি না।

স্থানীয়রা বলেন-প্রশাসনের নিরবতায় নির্রভয়ে রাতে বালু চুরি করে বিক্রি করে কতিপয় বিএনপি নামধারী নেতারা লাখ লাখ টাকা কামিয়ে নিয়েছেন, প্রায় ১ মাস ধরে নিয়মিত ভাবে বালি মাটি কেটে বিক্রি করা হলেও প্রশাসনের নেই কোন হস্তক্ষেপ।

পদ্মার চর থেকে ভেকু দিয়ে মাটি ও বালু উত্তোলনকারীরা জানান, আমরা সবাইকে ম্যানেজ করেই করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০