রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২০ জানুয়ারী ২০২৫, ১২:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তারের সাথে জেলা পর্যায়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন নবাগত জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার। সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তারিফ উল হাসান, রাজবাড়ী প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, শহিদুল ইসলাম হিরন, রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা, সহ-সভাপতি মেহেদী হাসান, সাংবাদিক দেবাশীষ বিশ্বাস, শেখ রনজু আহম্মেদ এবং জেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ কবির হোসেন। গণমাধ্যম কর্মীরা সভায় হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা, শহরের সড়কগুলোর বেহাল দশা এবং অবৈধ বালু উত্তোলনসহ জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় নিয়ে আলোচনা করেন। জেলা প্রশাসক মনোযোগ সহকারে সাংবাদিকদের কথাগুলো শোনেন এবং সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।

জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার বলেন, রাজবাড়ী জেলা একটি সুন্দর ও শান্তিপ্রিয় জেলা। এ জেলার সম্ভাবনাময় ক্ষেত্রগুলো বিকশিত করা এবং জনগণের দুর্ভোগ কমাতে আন্তরিকভাবে কাজ করা হবে। সকলে একত্রে একটি সুন্দর ও সমৃদ্ধ রাজবাড়ী গড়ে তুলতে কাজ করব।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

১০

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১১

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকাবাহক রাজবাড়ীর রাফি

১২

মরা পদ্মা কচুরিপানার দখলে, সেতু না থাকায় দুর্ভোগে কয়েকশ কৃষক

১৩

রাজবাড়ীতে জেলা পরিষদের জমি উদ্ধার অভিযানে বাধা, দখলের অভিযোগ

১৪

রাজবাড়ীতে বাড়িতে হামলা-লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ

১৫

রাজবাড়ীতে সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

১৬

কালুখালীতে বিভিন্ন প্রকার শিক্ষা সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১৭

ব্র্যান্ডের নামে প্রতারণা, ওজনে কারচুপি! রাজবাড়ীতে ব্যবসায়ীকে দণ্ড

১৮

পাংশায় বাস-ট্রাক সংঘর্ষে আহত-৩

১৯

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক হলেন রাজবাড়ীর কৃতিসন্তান ডা. নুরুল ইসলাম

২০