পাংশায় প্রাথমিক বিদ্যালয়ের সহকর্মী শিক্ষককে পেটানোর অভিযোগ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৩ জানুয়ারী ২০২৫, ৬:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় প্রাথমিক বিদ্যালয়ের সহকর্মী শিক্ষককে পেটানোর অভিযোগ

রাজবাড়ীর পাংশায় স্কাউটিং কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে ডেকে নিয়ে ৬জন শিক্ষক মিলে পিটিয়েছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নির্যাতিত ১০৯ নং চরলক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মালেক।
ভুক্তভোগী নির্যাতিত ১০৯ নং চরলক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মালেক বলেন, পাট্রাজোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খায়রুল ইসলাম গত ১3 জানুয়ারী সন্ধ্যা সাড়ে ৬টার সময় ডেকে পাঠায় কাব স্কাউটিং কাউন্সিল নির্বাচনের ব্যাপারে জরুরী কথা আছে। পাংশা শহরের মালেক প্লাজার ভিতর পৌছালে পাট্রাজোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খায়রুল ইসলাম, ধানুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাজাহানুল হক, রুপিয়াট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী শামসুল হক, নিশ্চিন্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আমিরুল ইসলাম, কসবামাজাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রাশেদুর রহমান, কবি নজরুল ইসলাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন এলোপাথারী কিল, ঘুষি, স্কেল ও লাঠি দিয়ে আঘাত করলে প্রচন্ড আহত হন। পকেটে থাকা ৫ হাজার ২শত টাকা হাতিয়ে নেওয়াসহ জ্যাকেট ছিড়ে ফেলে। পরে মেজ ভাই আব্দুল খালেক মন্ডল উদ্ধার করে বাড়ীতে নিয়ে যায়।
তিনি আরও বলেন, প্রহারকারী শিক্ষকগণের কারণে পাংশা উপজেলায় মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়পন বাধাগ্রস্থ হচ্ছে। পাংশা উপজেলায় এ ঘটনাকে কেন্দ্র করে প্রাথমিক শিক্ষা পরিবারে হতাশা নেমে এসেছে। তিনি সকলের বিচার দাবী করেন।
অভিযুক্ত পাট্রাজোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খায়রুল ইসলাম বলেন, ধাক্কাধাক্কি হয়েছে। তবে মারধর করা হয়েছে কিনা জানি না। তবে পরে বিএনপি নেতা রাজা ভাই উপস্থিত হয়ে বিষয়টি মিমাংসা করে দিয়েছেন।
অভিযুক্ত ধানুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাজাহানুল হক মারধরের কথা অস্বীকার করে বলেন, বিষয়টি মিমাংসা হয়েছে। পরে আমরা একসাথে অনুষ্ঠানে খাওয়া-দাওয়া করেছি।
রুপিয়াট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী শামসুল হক ঘটনাস্থলে ছিলেন না বলে দাবী করেন।
নিশ্চিন্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আমিরুল ইসলাম বলেন, ওখানে মারামারি হয়নি, আগের বিরোধ ছিল, তাই মিমাংসা করে দিয়েছেন রাজা মামা।
কসবামাজাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রাশেদুর রহমান বলেন, আমি প্রতিদিনই স্কুল শেষে পাংশা শহরে ঘুরতে যাই। ওখানে মালেক ভাই উত্তেজিত হলে হাতাহাতির ঘটনা ঘটে।
কবি নজরুল ইসলাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন বলেন, গত ১৩ জানুয়ারী মালেকপ্লাজায় স্কাউটিং কমিটি নিয়ে বসা হয়। সেখানে উত্তেজিত হয়ে হাতাহাতির ঘটনা ঘটে।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা বলেন, বিষয়টি আমি অবগত নয়। তবে খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালীতে অবৈধভাবে ভিজিএফের চাল ক্রয় ও মজুদের দায়ে দুই ব্যক্তির কারাদণ্ড

রাজবাড়ী জেলা পরিষদের নবাগত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

গোয়ালন্দ মোড়ে ফিলিং স্টেশন থেকে তেল নেওয়ার সময় ট্রাক চাপায় নিহত-২

রাজবাড়ীতে আলুভর্তি ট্রাক উল্টে চালক নিহত

রাজবাড়ীতে ‘ডিসি পার্ক’ উদ্বোধন

রাজবাড়ী‌তে তেল না থাকায় বন্ধ দুরপাল্লার অ‌নেক যানবাহন

গোয়ালন্দে বিদেশেী পিস্তল-গুলিসহ একজন গ্রেপ্তার

গোয়ালন্দে কৃষক কার্ড বিতরণ বিষয়ে মতবিনিময়

গোয়ালন্দে আন্তজেলা ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

নারীর অংশগ্রহণ বাড়লে উন্নয়ন আরও ত্বরান্বিত হবে: ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর

১০

গোয়ালন্দে কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত

১১

রাজবাড়ী‌তে ‌জেলা উন্নয়ন সমন্ময় কমি‌টির সা‌থে অর্থ ও প‌রিকল্পনা উপ‌দেষ্টার মত‌বিনিময়

১২

দৌলতদিয়ায় ভোগান্তিরোধে দৃশ্যমান পরিবর্তন দেখতে চাই -সংস্কৃতি প্রতিমন্ত্রী

১৩

মা-বাবার দ্বন্দ্বে নিষ্পাপ শিশু আল আকসার কান্না থামছে না

১৪

রাজবাড়ীতে তেলের পাম্পগুলোতে জ্বালানী তেলের সংকটে দূর্ভোগ

১৫

গোয়ালন্দে মাদ্রাসা ও এতিমখানায় সরকারি খেজুর বিতরণ

১৬

গোয়ালন্দে হেরোইনসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

১৭

রাজবাড়ীতে সৌদি আরবের ১১০ কার্টন খেজুর বিতরণ

১৮

ঈদ যাত্রা : দৌলতদিয়া নৌপথে নিরাপত্তা জোরদারে নৌ পুলিশের মতবিনিময়

১৯

গোয়ালন্দে সাংবাদিকদের সম্মানে মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজের ইফতার মাহফিল

২০