রাজবাড়ী‌তে তেল না থাকায় বন্ধ দুরপাল্লার অ‌নেক যানবাহন - Rajbari
রুবেলুর রহমান
১৪ মার্চ ২০২৬, ১:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ী‌তে তেল না থাকায় বন্ধ দুরপাল্লার অ‌নেক যানবাহন

ডিপো থে‌কে তেল না আসায় রাজবাড়ীর পে‌ট্রোল পাম্প গু‌লো‌তে পাওয়া যা‌চ্ছে কোন ধর‌নের  জ্বালা‌নি তেল। ফ‌লে তেল সংকটে বন্ধ র‌য়ে‌ছে দুরপাল্লার অ‌নেক যানবাহন।

শ‌নিবার সকাল থে‌কে দুপুর ১২টা পর্যন্ত রাজবাড়ী শহ‌রের পে‌ট্রোল পাম্প গু‌লো ঘু‌রে দেখা যায় এমন চিত্র। এ সময় তে‌লের জন‌্য গতকাল থেকে পা‌ম্পে সি‌রিয়াল দি‌য়ে দাঁ‌ড়ি‌য়ে থাক‌তে দেখা গে‌ছে দুরপাল্লার বেশ‌ কিছু যাত্রীবা‌হি বাস, ট্রাক, কাভার্ডভ‌্যান‌কে। এবং তেল না পে‌য়ে হতাশ হ‌য়ে ফি‌রে যা‌চ্ছে মোটর সাইকেল চালকরা।

খোঁজ নি‌য়ে জানা‌গে‌ছে, তেল না থাকায় রাজবাড়ী জেলা শহ‌রের রাজবাড়ী, পলাশ ও কাজী ফি‌লিং স্টেশ‌নসহ জেলার প্রায় সকল পে‌ট্রোল পা‌ম্পে গতকাল বিকা‌লের পর থে‌কে ডি‌জেল, অকটেন ও পে‌ট্রোল সরবরাহ বন্ধ র‌য়ে‌ছে। ফ‌লে রাজবাড়ী হতে ঢাকা, খুলনাসহ দুরপাল্লার বি‌ভিন্ন রু‌টে চলাচলরত অনেক যাত্রীবা‌হি বাস ও ট্রাক তে‌লের জন‌্য গতকাল থে‌কে পা‌ম্পে দাঁ‌ড়ি‌য়ে র‌য়ে‌ছে। এবং তেল না পে‌য়ে ফি‌রে যা‌চ্ছে অন‌্যান‌্য যানবাহনসহ মোটর সাইকেল চালক ও কৃষকরা।

এন‌জিও কর্মী রুমন শেখ ব‌লেন, আমি একজন এন‌জিওকর্মী, সারা জেলা ঘুর‌তে হয়। ২০০ টাকার তে‌লে আমার কিছুই হয় না। তাছাড়া পা‌ম্পে পা‌ম্পে ঘুর‌তে বা সি‌রিয়া‌লে দাঁ‌ড়ি‌য়ে তেল নি‌তে সময় চ‌লে যায় এবং কা‌জের ব‌্যাঘাত ঘ‌টে। সকাল থে‌কে শহ‌রের কোন পা‌ম্পে তেল পা‌চ্ছি না। মোটর সাইকেল ঠে‌লে পা‌ম্পে এসে দাঁ‌ড়ি‌য়ে আছি। কখন তেল পাব , আর কখনই বা ফি‌ল্ডে যাব। এভা‌বে চলা যায় না। এর সমাধান কোথায়?

সরকার প‌রিবহ‌নের চালক খায়রুল ইসলাম ব‌লেন, তে‌লের জন‌্য গতকাল থেকে পাম্পে সি‌রিয়া‌লে আছি। কিন্তু তে‌ল পাই নাই। সি‌রিয়া‌লে না থাক‌লে তেল পাব না বিধায় পাম্পেই দাঁ‌ড়ি‌য়ে আছি। নিয়‌মিত আমা‌দের গা‌ড়ি রাজবাড়ী থে‌কে খুলনা যায়। গতকাল গা‌ড়ি‌তে যাত্রী উঠিয়ে তে‌লের কার‌ণে না‌মি‌য়ে দি‌তে হ‌য়েছে। আজও যে‌তে পা‌রি নাই। এভা‌বে চলতে থাক‌লে তো সমস‌্যায় প‌ড়ে যাব।

সৌহার্দ‌্য প‌রিবহ‌নের কাজী রিমন ব‌লেন, তে‌লের অভা‌বে আজ দুই দিন ঢাকার টিপ মার‌তে পারছি না। যাত্রী না‌মি‌য়ে তেলের জন‌্য পা‌ম্পে বসে আছি। সাম‌নে ঈদ, যাত্রী প‌রিবহন কর‌তে হ‌বে। কিন্তু তেলের সমস‌্যা থাক‌লে সবাই ভোগা‌ন্তি পড়‌ব।

কার্ভাডভ‌্যান চালক আব্দুস সালাম ব‌লেন, ঢাকা থে‌কে মাল নি‌য়ে এসে গতকাল কালুখালী‌তে না‌মি‌য়ে ক‌য়েক পাম্প ঘু‌রে তেল না পে‌য়ে পলাশ পা‌ম্পে এসে বিকাল থে‌কে দাঁ‌ড়ি‌য়ে আছি। তেল না পে‌লে যাবার উপায় নাই। কিন্তু আমার ভাড়া র‌য়েছে, তে‌লের কার‌ণে যে‌তে পারছি না।

রাজবাড়ী ফি‌লিং স্টেশ‌নের ক‌্যা‌শিয়ার হা‌ফিজুল ইসলাম মিলন ও পলাশ ফি‌লিং স্টেশ‌নের ক‌্যা‌শিয়ার বিপুল কুমার রুদ্র ব‌লেন, গতকাল থে‌কে পে‌ট্রোল, অক‌টেন, ডি‌জেল কোন তেল নাই। আজও আসার সম্ভাবনা নাই। কিন্তু যাত্রীবা‌হি বাস, ট্রাক ও অন‌্যান‌্য যানবাহন সহ মোটর সাইকেল চালকরা এসে ভির কর‌ছেন। চা‌হিদা অনুযায়ী ডিপো থে‌কে তেল আস‌ছে না। তারপরও নিয়মিত পা‌চ্ছি না। এ অবস্থায় আমরাও বিপ‌দে আছি। তারা আরও ব‌লেন, ডি‌পো‌ থে‌কে তেল আস‌লে সবাইকে দি‌তে পার‌ব। তেল আস‌লেও ডিজেল, পে‌ট্রোল ও অকটেন সব মি‌লি‌য়ে পাওয়া যায় মাত্র ৯ হাজার‌ লিটার। যা মুহু‌র্তের ম‌ধ্যে শেষ হ‌য়ে যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০