ঈদ যাত্রা : দৌলতদিয়া নৌপথে নিরাপত্তা জোরদারে নৌ পুলিশের মতবিনিময় - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১১ মার্চ ২০২৬, ৫:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদ যাত্রা : দৌলতদিয়া নৌপথে নিরাপত্তা জোরদারে নৌ পুলিশের মতবিনিময়

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের শৃঙ্খলা ও নিরাপত্তাজনিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, লঞ্চ মালিক সমিতি, হাকার সমিতি, বালুর ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বুধবার (১১ মার্চ) বিকেলে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাটি দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ি ও নৌ পুলিশ ফরিদপুর অঞ্চল যৌথভাবে আয়োজন করে।

সভায় দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন নৌ পুলিশ ফরিদপুর অঞ্চলের সহকারি পুলিশ সুপার সাজিদ হাসান, বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহা-ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন, দৌলতদিয়া পুলিশ ফাঁড়ির এসআই মেহেদী হাসান অপূর্ব সহ ঘাট সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমূখ।

সভায় ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নৌপথের নিরাপত্তার জন্য আগামী ১৬ মার্চ হতে নিয়মিত টহল সদস্যর পাশাপাশি নৌ পুলিশ ফরিদপুর ও খুলনা অঞ্চল হতে অতিরিক্ত সদস্য মোতায়েন, দৌলতদিয়া, পাটুরিয়া, ধাওয়া পাড়া, কাজীর হাট ও আরিচা রুটে বিশেষ নিরাপত্তা জোরদার করা, নদীর মধ্যে ছিনতাই, জুয়া, চাঁদাবাজি বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা সহ ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে যেকোনো অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়।

নৌ পুলিশ ফাঁড়ি ফরিদপুর অঞ্চলের সহকারি পুলিশ সুপার সাজিদ হাসান বলেন, এবারের ঈদ যাত্রায় কর্মজীবী মানুষদের ঘরে ফিরতে নৌ পুলিশের পক্ষ হতে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পাশাপাশি আমাদের নৌপুলিশ বিশেষ ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী। তিনি আরো বলেন, নৌ পুলিশের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সহযোগিতা পেলে এবারের ঈদ যাত্রা হবে সোহার্দ্য ও সম্প্রীতির যাত্রা। তিনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০