এনসিপি’র রাজবাড়ীর পদযাত্রায় আমন্ত্রণ জানিয়ে তাসনিম জারা'র স্ট্যাটাস - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৫ জুলাই ২০২৫, ১:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এনসিপি’র রাজবাড়ীর পদযাত্রায় আমন্ত্রণ জানিয়ে তাসনিম জারা’র স্ট্যাটাস

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র জুলাই পদযাত্রা প্রোগ্রামে সকলকে আমন্ত্রণ জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি এক স্ট্যাটাস দিয়ে কথা বলেন।

তাসনিম জারা স্ট্যাটাসে বলেন, “রাজবাড়ি আমার শ্বশুরবাড়ি, মানে আমারও বাড়ি। ঢাকার পরে এখানেই আমার সবচেয়ে বেশি স্মৃতি জমে আছে। পদ্মার নৌকায় ইলিশ কিনেছি, বরাট বাজার থেকে গুদারবাজার ঘুরেছি মোটরসাইকেলে, দৌলতদিয়া থেকে কিনেছি নদীর টাটকা মাছ। নির্মল মিষ্টান্ন ভাণ্ডারের চমচম এখনো ভুলতে পারি না। এবার ফিরছি আরেক রকম ভালোবাসা নিয়ে। জুলাই অভুথানের নেতাদের সাথে নিয়ে। ১৭ জুলাই, বিকেল ৩টায় আমাদের পদযাত্রা পৌঁছাবে রাজবাড়ি রেলগেঁটে। জুলাইয়ের ১ তারিখ থেকে আমরা হাঁটছি। দেশের নানা প্রান্ত ঘুরে দেখেছি। এই দেশ কতটা সম্ভাবনাময়, তা নতুন করে মনে হচ্ছে প্রতিটি দিন। রাজবাড়িতেও আমরা অপেক্ষা করব আপনাদের জন্য। জুলাই বিপ্লবের নেতৃত্ব দেওয়া নাহিদ, হাসনাত, সারজিস, নাসির, আখতার, তারা সবাই থাকছে। যদি সময় হয়ে ওঠে, তাহলে চলে আসুন। দেখা হচ্ছে।”

খোঁজ নিয়ে জানা গেছে, জুলাই পদযাত্রার অংশ হিসেবে ১৭ জুলাই বৃহস্পতিবার বিকাল ৩ টায় রাজবাড়ী জেলা শহরে রেলগেটে পদযাত্রায় অংশ নিতে আসছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মীর মাহমুদ সুজন বলেন, জুলাই পদযাত্রার অংশ হিসেবে আগামী ১৭ জুলাই রাজবাড়ীর প্রোগ্রাম সফল করতে ইতিমধ্যে প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি এই প্রোগ্রামে ১৫ থেকে ২০ হাজার মানুষের সমাগম হবে। এতে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আক্তার হোসেন, তাসনিম জারাসহ কেন্দ্রীয় পর্যায়ের সকল নেতারা উপস্থিত থাকবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০