নারীর অংশগ্রহণ বাড়লে উন্নয়ন আরও ত্বরান্বিত হবে: ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর - Rajbari
কামাল হোসেন
১৪ মার্চ ২০২৬, ১:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নারীর অংশগ্রহণ বাড়লে উন্নয়ন আরও ত্বরান্বিত হবে: ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, নারীদের সঠিকভাবে এগিয়ে নিতে পারলে বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলো আরও দ্রুত অগ্রসর হবে।

শনিবার (১৪ মার্চ) দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে শিক্ষার মানোন্নয়ন বিষয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অতীতের ফ্যাসিবাদী সরকার যে পরিমাণে সমাজ ও বিভিন্ন প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করেছে, সেখান থেকে উত্তরণের অন্যতম পথ হলো নারীর অংশগ্রহণ বৃদ্ধি, শিক্ষার অগ্রগতি, স্বাস্থ্যসেবায় ব্যাপক অংশগ্রহণ এবং দেশব্যাপী কর্মসংস্থান সৃষ্টি।

মাছপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রেমানন্দ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ, জেলা প্রশাসক সুলতানা আক্তার এবং পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নসহ সার্বিক শিক্ষা পরিবেশ উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, আধুনিক শিক্ষার সঙ্গে প্রযুক্তির ব্যবহার এবং শিক্ষক-অভিভাবকদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০