পাংশায় ৫ জনের কারাদণ্ড সহ গ্রেফতার ৯ - Rajbari
মাসুদ রেজা শিশির 
৫ মার্চ ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় ৫ জনের কারাদণ্ড সহ গ্রেফতার ৯

রাজবাড়ীর পাংশায় পুলিশের বিশেষ অভিযানে ৫ মাদক কারবারিসহ গ্রেফতার ৯ করেছে পুলিশ।

পাংশা মডেল থানা পুলিশ সুত্রে জানাযায়  বুধবার (৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে পাংশা মডেল থানার এস আই (নিঃ) মো. চান মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পাংশা উপজেলার যশাই ইউনিয়নের চরদূর্লভদিয়া গ্রামের মন্টু মোল্লার বসতবাড়িতে মাদক সেবনরত অবস্থায় পাঁচ জনকে আটক করে।

পরে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- চরদূর্লভদিয়া গ্রামের মাহাতাব বিশ্বাসের ছেলে আসিক হোসেন (২৪), চরঝিকড়ী গ্রামের শুকুর আলীর ছেলে মো. তারেক (২৫), চরলক্ষীপুর গ্রামের পাচু মণ্ডলের ছেলে তেবেল হোসাইন (২২), চরদূর্লভদিয়া গ্রামের মোশারফ মোল্লার ছেলে মন্টু মোল্লা (৫০) এবং একই গ্রামের মোশারফ মোল্লার ছেলে ঠান্ডু মোল্লা (৪৮)।

একই রাতে অভিযান চলাকালে রাত ১১টার দিকে পাংশা পুরাতন বাজার দরগা মোড় এলাকা থেকে নেশাজাতীয় দ্রব্য সেবন করে উচ্চস্বরে চিৎকার করে জনসাধারণের শান্তি-শৃঙ্খলা নষ্ট করায় তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কৃতরা হলেন- চরলক্ষীপুর গ্রামের আব্দুস সোবাহানের ছেলে আজগর আলী (৩৫), একই গ্রামের সালাম মণ্ডলের ছেলে মেহেদী হাসান রুবেল (৩৪) এবং ঢেকিপাড়া গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে মো. জামাল প্রামাণিক (৪৭)।

অভিযান চলাকালে ওয়ারেন্টভুক্ত বাবুপাড়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে মো. রফিকুল মিয়া (৪০) কে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত চারজনকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

পাংশায় তিন মাদক কারাবি গ্রেফতার, দু’জনের কারাদন্ড

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

১০

পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১১

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

১২

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

১৩

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

১৪

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

১৫

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

১৬

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

১৭

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

১৮

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৯

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

২০