চাঁদা না পেয়ে শিক্ষকের বাড়ীর লোকজনকে বেধরক মারধর - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৫ জানুয়ারী ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদা না পেয়ে শিক্ষকের বাড়ীর লোকজনকে বেধরক মারধর

রাজবাড়ীর পাংশা সরকারি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক (খন্ডকালীন) মোঃ সাদ্দাম হোসেনকে ও তার শ্বশুড় বাড়ী রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বাস্তেখোলা এলাকায় ঘর থেকে ডেকে বাইরে নিয়ে হাতুরি পেটা করেছে চিহ্নত অপরাধীরা।

সাদ্দামকে মারধর করার সময় তার শ্বশুড় ঠেকাতে গেলে তাকে, তার স্ত্রী ও ফফু শাশড়ীকে বেধরক মারপিট করেছে তারা। এ ঘটনায় পাংশা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মোঃ সাদ্দাম হোসেন, ন্ত্রী পলি খাতুন, শশুড় মোহাম্মদ আলী খা। অপর দিকে গুরুত্বর জখম হওয়া ফফু শাশড়ী বলু বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেছেন পাংশা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

হাসপাতালে চিকিৎসাধীন সাদ্দাম হোসেন শনিবার সাংবাদিকদের বলেন, বিগত ১ মাস আগে আমার মুঠো ফেনে চাঁদা দাবী করা হয়, একই সাথে আমার শশুড় বাড়ীতেও চাদাঁর দাবী করা হলে আমি বিষয়টি আমাদের পাংশার একজন নেতাকে জানালে তারা ক্ষিপ্ত হয়ে আমার উপর এমন হামলা করেছে। আমার শশুড় একজন প্রবাসী। তিনি মাত্র ৪ দিন আগে বাসায় ফিরেছে। আমি তাকে দেখতে আমার স্ত্রী সন্তানদের নিয়ে গিয়েছিলাম। এশার নামাজ পড়ে বাসায় আমরা কথা বলছিলাম, তখন বাস্তেখোলা গ্রামের সাহেবের ছেলে কালাম ওরফে দেবা আমাকে বাইরে ডেকে নিয়ে আসেন কথা আছে বলে। আমি তার সাথে বাইরে রেব হতেই অর্তকৃত ভাবে আমার উপর হামলা করে। আমার চিৎকারে আমার শ্বশুড় মোহাম্মাদ আলী এগিয়ে আসলে তাকেও মারধর করা হয়েছে। আমার স্ত্রী আলপনা এগিয়ে গেলে তাকেও বে-ধরক মারধর করছে ওই সন্ত্রাসীরা। আমার ফফু শাশড়ী বৃদ্ধা মানুষ তাকেও ছাড়েনি তারা। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

এ ঘটনায় পাংশা সরকারি কলেজের শিক্ষক সমিতিসহ শিক্ষক, সুধী মহল এ ঘটনার ত্বীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার পূর্বক দৃষ্ঠান্ত মূলক শান্তির দাবী জানিয়েছেন।

এ ব্যপারে কালুখালী থানার ওসি বলেন, এমন একটি ঘটনা শুনেছি তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০