দৌলতদিয়া থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - Rajbari
জহুরুল ইসলাম হালিম
৯ মার্চ ২০২৬, ৬:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতদিয়া থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (০৯ মার্চ) বিকেলে উপজেলার দৌলতদিয়া পুড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী উপজেলার দৌলতদিয়া পুড়াভিটা এলাকার মৃত মোতালেব শেখের ছেলে জাহিদ শেখ (৩৫)। তিনি পুড়াভিটা এলাকার সালমার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোয়ালন্দঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দীন মুন্সীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ সোমবার সন্ধ্যার দিকে দৌলতদিয়া পুড়াভিটা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্ত জাহিদ শেখের বসত ঘরে অভিযান পরিচালনা করে তার ঘরের ভেতর তল্লাশি চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোয়ালন্দঘাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, মাদক নির্মূলে গোয়ালন্দঘাট থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০