অস্ত্র মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবিতে রাজবাড়ীতে সংবাদ সম্মেলন - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৯ জুন ২০২৫, ১২:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অস্ত্র মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবিতে রাজবাড়ীতে সংবাদ সম্মেলন

কামাল হোসেন : রাজবাড়ী সদর উপজেলার ছোট নুরপুর গ্রামের মানিক মোল্লা (৩০) নিজেকে ষড়যন্ত্রের শিকার দাবি করে তার বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলা প্রত্যাহার ও সুষ্ঠু পুনঃতদন্তের দাবি জানিয়েছেন। রোববার (২৯ জুন) দুপুরে নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে মানিক মোল্লা বলেন, “আমি একজন অটোরিকশা চালক হলেও খেলাধুলার প্রতি আগ্রহ রয়েছে। প্রতিবেশী বিনোদপুর এলাকার কাশেমের ছেলে আশু ওরফে আসিফ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। স্থানীয় কয়েকজন যুবক মিলে আমরা মাদকের প্রতিবাদ করায় তার সঙ্গে আমাদের বিরোধ সৃষ্টি হয়।”

তিনি দাবি করেন, “পরে ডিবি পুলিশ আশুকে ইয়াবাসহ আটক করলে আমরা কৌতূহলবশত তার খোঁজ নিতে বাড়িতে যাই। সে সময় পুলিশের সামনেই আশু আমাকে হুমকি দিয়ে বলে, ‘তোর বিরুদ্ধে আমি পাঁচ লাখ টাকা খরচ করে হলেও তোকে জেল খাটাবো।”

মানিকের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় র‍্যাব সদস্যরা তাকে বাড়ির পাশ থেকে ধরে নিয়ে যায় এবং তার ঘরে অস্ত্র থাকার অভিযোগে আটক করে। “আমি তখনই বলি, অস্ত্র আমার ঘরে কীভাবে থাকবে? কিন্তু তারা ঘরে ঢুকে একটি অস্ত্র দেখিয়ে আমার বিরুদ্ধে অস্ত্র মামলা দেয়। পরদিন ২০ ফেব্রুয়ারি তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। ১০ মাস কারাভোগের পর উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান মানিক”

সংবাদ সম্মেলনে মানিক অভিযোগ করেন, “জেল থেকে বের হয়ে আমি আবারও আশুর হুমকির মুখে আছি। সে নিয়মিত আমাকে ভয়ভীতি দেখাচ্ছে।” সংবাদ সম্মেলনে মানিকের বাবা কোরবান আলী মোল্লা, স্ত্রী সাহিদা বেগমসহ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে মারধর করে লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই, অভিযুক্ত গ্রেফতার

বালিয়াকান্দিতে রং মিশিয়ে লাল তিল কে কালো করার দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা 

কালুখালীতে জামায়াত কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার-৩

গোয়ালন্দে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরানে সমর্থন

নিরাপদ সড়ক নিশ্চিতে আহলাদীপুর হাইওয়ে পুলিশের ব্রিফিং

চিকিৎসা নিতে নিজেই ক্লিনিকে হাজির অসুস্থ হুনুমান 

কালুখালীতে জামায়াত কর্মীর হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

গোয়ালন্দে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

১০

রাজবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

১১

গোয়ালন্দে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

১২

পাংশায় মাইক্রোবাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

১৩

পাংশায় চাঁদা না দেওয়ায় ক্লিনিক মালিককে মারধরের অভিযোগে গ্রেপ্তার ১

১৪

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

গোয়ালন্দে সড়কে যানবাহন চাপায় ৩ বছরের শিশুর মৃত্যু

১৬

কালুখালীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

১৭

পাংশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

১৮

 ‘বাবা ছিলেন আমার সন্তানের মত’ গোয়ালন্দে শ্রেষ্ঠ পুত্রবধূদের সম্মাননা

১৯

গোয়ালন্দে চুরি হওয়া মালামাল উদ্ধার না হওয়ায় ভূমি অফিসের সেবা ব্যাহত

২০