রাজবাড়ীতে সাংবাদিক টুটুলকে ষড়যন্ত্র করে ফাঁসানোর দাবি - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৮ জুলাই ২০২৫, ১২:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে সাংবাদিক টুটুলকে ষড়যন্ত্র করে ফাঁসানোর দাবি

রুবেলুর রহমান : বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি’র রাজবাড়ী জেলা প্রতিনিধি আহসান হাবিব টুটুলকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদ এবং তার মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের ইয়াসিন স্কুল মার্কেটের দ্বিতীয় তলায় রাজবাড়ী জেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন গ্রেফতারকৃত সাংবাদিক টুটুলের ছেলে সিনান আহমেদ শুভ ও মেয়ে লামিয়া আহমেদ সুরভি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক টুটুলের খালা উর্মি হাবিবা, শুভাকাঙ্ক্ষী ফারুক হোসেন প্রমূখ।

ভুক্ত‌ভো‌গি প‌রিবা‌রের পক্ষ থে‌কে দা‌বি করা হ‌য়ে‌ছে, তা‌দের বাবা সাংবা‌দিক টুটুল মাদক ব‌্যবসায়ী না এবং মাদক সেবনকারীও না। অভিযা‌নের সময় যে রুম থে‌কে ইয়াবা উদ্ধার করা হ‌য়ে‌ছে, তখন সেখানে প্রশাস‌নের লোক ছাড়া তা‌দের প‌রি‌বা‌রের কেউ উপ‌স্থিত ছি‌লো না। পা‌শের রুম থে‌কে এসে তারা ব‌লে আপ‌নি ইয়াবার ব‌্যবসা ক‌রেন। আপনার ঘর থে‌কে ইয়াবা পাওয়া গে‌ছে। এ সময় তারা বাবা‌কে মার‌ধোর করে‌ছে। ষড়যন্তমূলক ভা‌বে তা‌কে হয়রা‌নি কর‌তে ফাসা‌নো হ‌য়ে‌ছে। মিথ‌্যা মামলা থে‌কে বাবার অব‌্যহ‌তি ও তার নিশ্বর্ত মু‌ক্তি দা‌বি কর‌ছি।

উল্লেখ্য, সাংবাদিক আহসান হাবিব টুটুল একটি বিশিষ্ট সাংবাদিক পরিবারের সন্তান। তিনি এনটিভির জন্ম লগ্ন থেকে রাজবাড়ী জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার বাবা মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ টেলিভিশন বিটিভি ও বিডি নিউজের রাজবাড়ী জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন এবং তার ভাই আহসান হাবিব বুলবুল কানাডায় সাংবাদিকতা করেন। এছাড়া তার ছেলেও জেলায় সাংবাদিকতা করেন। চলতি মাসের ১ জুলাই ভোরে জেলা শহরের বিনোদপুরে তার নিজ বাসভবন থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী হিসেবে তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০