গোয়ালন্দে নিয়ম ভেঙে খেয়াঘাট ইজারা দেয়ার অভিযোগ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৫, ৫:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে নিয়ম ভেঙে খেয়াঘাট ইজারা দেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ রাজবাড়ীর গোয়ালন্দের অন্তারমোড়-রাখালগাছি খেয়াঘাট নিয়ম বহির্ভূত ভাবে অনৈতিক সুবিধার বিনিময়ে স্থানীয় প্রশাসন ইজারা প্রদান করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার দুপুরে গোয়ালন্দ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন পাটনি সম্প্রদায়ের বিষ্ণ চৌধুরী। তিনি দাবি করেন তার দাদু দারিক নাথ চৌধুরী, তার পিতা ভগবান চৌধুরীসহ তার পূর্ব পুরুষ পাটনি সম্প্রদায় হিসেবে শত শত বছর ধরে এই খেয়াঘাট পরিচালনা করে আসছিলেন। জমিদারী প্রথা চলাকালে তেওতা জমিদারদের কাছ থেকে তার পূর্ব পুরুষ, পরে তার বাবা ভগবান চৌধুরী, তার পর তিনি দেবগ্রাম ইউনিয়ন পরিষদ থেকে ইজারা গ্রহন করে পরিচালনা করে আসছিলেন। বিগত বছরে মাত্র ৪৫ হাজার টাকায় তিনি ইজারা গ্রহন করেন।

তিনি বলেন, কিন্তু ২০২৫ সালে ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান ইজারা কার্যক্রম নিজ দপ্তরে নিয়ে আসেন। ইজারা প্রদানে শর্ত আছে যে পাটনি সম্পদায়ের কোন প্রতিনিধি থাকলে সরকার নির্ধারিত মূল্যে তাকে খেয়াঘাটের ইজারা প্রদান করতে হবে। আমি পাটনি সম্প্রদায়ের মানুষ হয়েও নিময়তান্ত্রিক ইজারায় অংশ নেই। এ ক্ষেত্রে দেড় লাখ টাকা সরকারী ইজারা মূল্য নির্ধারন করা থকলেও এক লাখ ৭৫ হাজার টাকা দরপরত্র জমা দেই। এছাড়া উপজেলা নির্বাহি কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. মনিরুজ্জান ইউএনও মহোদয়ের কথা বলে ২ লাখ টাকা ঘুষ দাবি করেন। অনেক কষ্ট করে বাপ-দাদার পেশা ধরে রাখতে এবং নিজের রুটি-রুজি ঠিক রাখতে প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামানের কাছে ২ লাখ টাকা তুলে দেন। তারপরও তিনি ওই খেয়াঘাটের ইজারা পাননি। পরে প্রশাসনিক কর্মকর্তা মো. মনিরুজ্জামান ওই ২ লাখ টাকা তাকে ফেরত দেন। এসময় তিনি অভিযোগ করে, তিনি জানতে পেরেছেন ৪ লাখ টাকা ঘুষ নিয়ে অন্য ব্যাক্তিকে উপজেলা প্রশাসন ইজারা প্রদান করেছেন। তিনি আরো জানান, বর্তমানে ইজারা পাওয়া ব্যাক্তি পাটনি সম্প্রদায়ের কোন মানুষ না। পক্ষান্তরে আমি জন্মগত ভাবে পাটনি সম্প্রদায়ের জনগেষ্ঠির মানুষ। আমার অনুকুলে ওই খেয়াঘাটের লীজ প্রদান না করায় আমি মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে ৬৩৭১/২৫ রিট পিটিশন দায়ের করি। পরবর্তীতে রিভিউ শনানিতে ২৯/০৭/২০২৫ তারিখ থেকে ৩ মাসের জন্য ইজারা কার্যক্রম স্থগিত করেন। কিন্তু উচ্চ আদালতের আদেশ অমান্য করে মো. মিনাল শেখ নামে এক ব্যাক্তিকে ইজারা প্রদান করা হয়।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন দেবগ্রাম ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. ইসমাইল হোসনে, যুগ্ন সাধারন সম্পাদক মো. আব্দুল হান্নান মোল্লা। এ সময় তারাও দাবি করেন, যুগ যুগ ধরে ভগবান চৌধুরীর উত্তরসরী হিসেনে বিষ্ণ চৌধুরী অন্তারমোড়-রাখালগাছি খেয়া ঘাট পরিচালনা করে আসছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এবছর উপজেলা প্রশাসন অনৈতিক সুবিধার বিনিময়ে স্থানীয় মো. মিনাল শেখকে ইজারা দিয়েছেন। এটা খুবই নিন্দনীয় কাজ বলে আমরা মনে করি।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান জানান, বিষ্ণ চৌধুরী যে পাটনি সম্প্রদায়ের লোক, তার কোন প্রমাণ তিনি হাজির করতে পারেননি। এ সংক্রান্ত কোন সার্টিফিকেট অথবা দালিলিক প্রমান দিতে ব্যার্থ হয়েছেন। টাকা লেনদেনের বিষয়ে তিনি বলেন, আমার কথা বলে কেউ টাকা নিয়েছে, সে বিষয়ে আমার জানা নেই। এর আগে এ ধরনের কোন অভিযোগও পাইনি। এ ধরনে অভিযোগের কোন প্রমান থাকলে আমার উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করতে পারেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে মারধর করে লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই, অভিযুক্ত গ্রেফতার

বালিয়াকান্দিতে রং মিশিয়ে লাল তিল কে কালো করার দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা 

কালুখালীতে জামায়াত কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার-৩

গোয়ালন্দে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরানে সমর্থন

নিরাপদ সড়ক নিশ্চিতে আহলাদীপুর হাইওয়ে পুলিশের ব্রিফিং

চিকিৎসা নিতে নিজেই ক্লিনিকে হাজির অসুস্থ হুনুমান 

কালুখালীতে জামায়াত কর্মীর হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

গোয়ালন্দে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

১০

রাজবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

১১

গোয়ালন্দে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

১২

পাংশায় মাইক্রোবাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

১৩

পাংশায় চাঁদা না দেওয়ায় ক্লিনিক মালিককে মারধরের অভিযোগে গ্রেপ্তার ১

১৪

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

গোয়ালন্দে সড়কে যানবাহন চাপায় ৩ বছরের শিশুর মৃত্যু

১৬

কালুখালীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

১৭

পাংশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

১৮

 ‘বাবা ছিলেন আমার সন্তানের মত’ গোয়ালন্দে শ্রেষ্ঠ পুত্রবধূদের সম্মাননা

১৯

গোয়ালন্দে চুরি হওয়া মালামাল উদ্ধার না হওয়ায় ভূমি অফিসের সেবা ব্যাহত

২০