রাজবাড়ীর আমজাদ খান হত্যা মামলার আসামি সুজন মন্ডল গ্রেপ্তার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীর আমজাদ খান হত্যা মামলার আসামি সুজন মন্ডল গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর আমজাদ খান হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো. সুজন মন্ডল (২৯) কে ফরিদপুর কোতোয়ালী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। গ্রেফতারকৃত সুজন মণ্ডল রাজবাড়ী সদর উপজেলার মুকিদহ গ্রামের মো. মকিম মণ্ডলের ছেলে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুরের কোতোয়ালী থানাধীন জোবায়দা ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১০ জানায়, গত ২৩ জুলাই সন্ধ্যায় পূর্ব শত্রুতার জেরে মুচিদহ এলাকায় আমজাদ খানের বাড়িতে ঢুকে সুজন মন্ডলসহ কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও মারধর করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আমজাদ খান মারা যান। ঘটনার পর নিহতের ভাই বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেন (মামলা নং-২৭, তারিখ-২৪/০৭/২০২৫, ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/৩০২/৫০৬/১১৪ পেনাল কোড)। মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাবের সহযোগিতা চাইলে র‌্যাব-১০ গোয়েন্দা নজরদারি বাড়ায় এবং প্রযুক্তির সহায়তায় সুজন মন্ডলকে গ্রেফতার করে।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালীর দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

পাংশায় বসত বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

কালুখালীতে বাস, ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষ

কালুখালীতে অসহায় পরিবার পেল নতুন ঘর

পাংশায় পবিত্র কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

বিশ্ব পরিবেশ দিবসে রাজবাড়ীতে র‍্যালি ও আলোচনা সভা

আন্ধারমানিক স. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান খাঁনের বিদায় সংর্বধনা

৫ম ও ২য় শ্রেণী পড়ুয়া প্রেমিক-প্রেমিকা, পুলিশের সন্দেহে ধরা

যাত্রী‌দের বিনামূল্যে পানি পান করানো মুন্নু শেখকে আর্থিক সহায়তা প্রদান

রাজবাড়ীতে ৬ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

১০

রাজবাড়ীতে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন

১১

গোয়ালন্দে ফল উৎসব অনুষ্ঠিত

১২

পাংশায় এইচএসসি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন, ৩ পরীক্ষার্থী বহিষ্কার

১৩

পাংশায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

পাংশায় হত্যা মামলার বাদীর উপর হামলা, থানায় জিডি 

১৫

এবার ঘর নির্মাণ করে অসহায় বৃদ্ধের পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা রোমান

১৬

দালাল চক্রের ফাঁদে পড়ে ইরান যাত্রা, বুকে গুলি নিয়ে দেশে ফিরলেন

১৭

পাংশায় রাতের আঁধারে ভেঙে গেল কৃষকের স্বপ্ন

১৮

রাজবাড়ীতে ‘স্বাধীনতা’ প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত

১৯

সাংবাদ সম্মেলনে স্বজনদের অভিযোগ : হত্যা মামলার বাদী পরিবারকে আসামি পক্ষের হুমকি

২০