গোয়ালন্দে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৩ অক্টোবর ২০২৫, ১২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জহুরুল ইসলাম হালিম : ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলাতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ার আয়োজন করা হয়।

সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১টার দিকে গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে বরাট চৌধুরী আব্দুল হামিদ একাডেমি (স্কুল) মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতির দায়িত্বও তিনি পালন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বকর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, উপজেলা পাট কর্মকর্তা মো. মিজানুর রহমান এবং ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেনসহ স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

দিবসটি উপলক্ষে আয়োজিত ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া পরিচালনা করেন উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব-অফিসার মো. হাফিজুর রহমান ও টিম লিডার মো. আব্দুল বাছেদ। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রদর্শনের মাধ্যমে উপস্থিত শিক্ষার্থীদের শেখান, ভূমিকম্প বা অগ্নিকাণ্ডের সময় কীভাবে তাৎক্ষণিকভাবে নিরাপদে আশ্রয় নিতে হবে, কীভাবে নিজেকে ও অন্যদের রক্ষা করা যায়, এবং প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব। এ সময় ফায়ার সার্ভিসের মহড়ায় অংশ নিয়ে শিক্ষার্থীরা সরাসরি ব্যবহারিক জ্ঞান অর্জন করে এবং দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করে।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আসাদুজ্জামান বলেন, দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও প্রস্তুতিই সবচেয়ে বড় প্রতিরোধ। প্রত্যেক নাগরিককে নিজের অবস্থান থেকে প্রস্তুত থাকতে হবে। সমন্বিত উদ্যোগের মাধ্যমেই দুর্যোগের ক্ষতি কমানো সম্ভব। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা ফায়ার সার্ভিস অফিসের নম্বর ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়া উদ্ধার হলেও আসামি পলাতক

গোয়ালন্দে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভেকু বিকল ও ট্রাক জব্দ

রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে মাছের পোনা বিতরণ

১০

রাজবাড়ী হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কিডনি ডায়ালাইসিস সেন্টারের ঘোষণা

১১

বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে মারধর করে লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই, অভিযুক্ত গ্রেফতার

১২

বালিয়াকান্দিতে রং মিশিয়ে লাল তিল কে কালো করার দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা 

১৩

কালুখালীতে জামায়াত কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার-৩

১৪

গোয়ালন্দে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরানে সমর্থন

১৫

নিরাপদ সড়ক নিশ্চিতে আহলাদীপুর হাইওয়ে পুলিশের ব্রিফিং

১৬

চিকিৎসা নিতে নিজেই ক্লিনিকে হাজির অসুস্থ হুনুমান 

১৭

কালুখালীতে জামায়াত কর্মীর হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার

১৮

রাজবাড়ীতে আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

১৯

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

২০