রাজবাড়ীতে সকল মৎস্যজীবীদের প্রণোদনা প্রদানের দাবিতে মানববন্ধন - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৩ অক্টোবর ২০২৫, ১২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে সকল মৎস্যজীবীদের প্রণোদনা প্রদানের দাবিতে মানববন্ধন

কামাল হোসেন : “মা ইলিশ ধরবো না, দেশের ক্ষতি করবো না—ইলিশ হলো মাছের রাজা, ঝাটকা ধরলে হবে সাজা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিবন্ধিত সকল মৎস্যজীবীদের সরকারি প্রণোদনা প্রদানের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে রাজবাড়ী কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি উত্তম কুমার সরকার। এ সময় বক্তব্য দেন, জেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কমরেড আব্দুস সামাদ মিয়া, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অরুণ কুমার সরকার, জেলা সিপিবির সাধারণ সম্পাদক ধীরেন্দ্র নাথ দাস, রাজবাড়ী নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদত হোসেন, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ক্রিষ্টিনা মারিও রেখা, এবং রাজবাড়ী কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির সাবেক সভাপতি অচিন্দ্র নাথ সরকার প্রমুখ।

বক্তারা বলেন, “নিষেধাজ্ঞার কারণে নদীতে মাছ ধরা বন্ধ থাকলেও প্রকৃত মৎস্যজীবীদের অনেকেই সরকারি সহায়তা থেকে বঞ্চিত। কিছু অমৎস্যজীবী ২৫ কেজি করে চাল পেয়েছে, অথচ নিবন্ধিত প্রকৃত জেলেরা এখনো বঞ্চিত। প্রকৃত মৎস্যজীবীরাই যেন প্রণোদনা পান, সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।” মানববন্ধনে বিপুল সংখ্যক মৎস্যজীবী অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০