গোয়ালন্দে মা ইলিশ শিকারের দায়ে ৮ জেলের কারাদন্ড - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৪ অক্টোবর ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে মা ইলিশ শিকারের দায়ে ৮ জেলের কারাদন্ড

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান পরিচালনা করে ৮ জন জেলেকে আটক করেছে যৌথ বাহিনী। তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দিয়ে জেল-হাজতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত দৌলতদিয়া চর কর্ণেরশন কলাবাগান এলাকায় এ অভিযান পরিচালিত হয়। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামানের নেতৃত্বে নৌ পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগের সমন্বয়ে গঠিত টিম এ অভিযানে অংশ নেয়। অভিযানকালে পদ্মা নদীতে মা ইলিশ শিকারের সময় ১০ জন জেলেকে আটক করা হয়। এর মধ্যে ৮ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৪ দিনের কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান। অপর ২ জেলের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে নিয়মিত মামলা দায়ের করে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে। এসময় ২০ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল ও ১ মণ মা ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানা ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান বলেন, মা ইলিশ সংরক্ষণে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সরকার ঘোষিত নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। পদ্মা নদীকে ইলিশের নিরাপদ অভয়াশ্রমে পরিণত করতে অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অনুযায়ী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সারা দেশে ইলিশ ধরা, পরিবহন, মজুত, বাজারজাত ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, চালকের মৃত্যু

পাংশায় ৩ জুয়েলারিসহ ৪ দোকানে ডাকাতি, আটক-১

পাংশায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ্যদের মাঝে টিন ও অর্থ বিতরণ

গোয়ালন্দে নিরাপদ খাদ্য ব্যাবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

গোয়ালন্দে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গোয়ালন্দে ইউপি সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল গ্রেপ্তার

গোয়ালন্দে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ শিশু পণ্য বিক্রির দায়ে জেল-জরিমানা

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

১১

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

১২

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

১৩

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৪

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

১৫

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

১৬

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

১৭

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১৮

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১৯

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

২০