রাজবাড়ীতে কারাতে প্রশিক্ষণ, বেল্ট পরীক্ষা ও মোটিভেশন অনুষ্ঠিত - Rajbari
কামাল হোসেন
১৭ ডিসেম্বর ২০২৫, ১২:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে কারাতে প্রশিক্ষণ, বেল্ট পরীক্ষা ও মোটিভেশন অনুষ্ঠিত

মহান বিজয় দিবস উপলক্ষে রাজবাড়ীতে দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ, বেল্ট পরীক্ষা, মোটিভেশনমূলক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন বয়সী প্রশিক্ষণার্থী ও কারাতে অনুরাগীরা।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে রাজবাড়ী জেলা স্টেডিয়ামে মার্শাল পাওয়ার শোটোকান কারাতে একাডেমীর উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজ এশিয়ান কারাতে ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও রেফারি এবং মার্শাল আর্ট ফাউন্ডেশন (এমএএফ)-এর চেয়ারম্যান মো. আতিকুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর কোচ ও সাবেক খেলোয়াড় মো. সারোয়ার হোসেন, জাতীয় কারাতে কোচ ও রেফারি এবং বাংলাদেশ সিতোরিও কারাতে ফেডারেশনের প্রধান প্রশিক্ষক সিহান শেখ ওয়াহেদ আলি, রাজবাড়ী জেলার কারাতের পথিকৃৎ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সাবেক কারাতে কোচ ফজর আলি ফয়েজ, মার্শাল পাওয়ার শোটোকান কারাতে একাডেমীর প্রতিষ্ঠাতা প্রশিক্ষক ও সাধারণ সম্পাদক মো. এনামুল হাসান শাহীন এবং রাজবাড়ী ক্রীড়া সংস্থার সদস্য কাজী তানভীর মাহমুদ।

আলোচনা সভায় বক্তারা বলেন, কারাতে জাপানের ওকিনাওয়া দ্বীপে উদ্ভূত একটি ঐতিহ্যবাহী মার্শাল আর্ট, যা মূলত খালি হাতে আত্মরক্ষার একটি কার্যকর পদ্ধতি। ঘুষি, লাথি, কনুই ও হাঁটুর ব্যবহারসহ বিভিন্ন মুক্তহস্ত কৌশলের মাধ্যমে কারাতে শারীরিক সক্ষমতা বৃদ্ধি, মানসিক দৃঢ়তা, আত্মবিশ্বাস ও শৃঙ্খলা গড়ে তোলে। কারাতে প্রশিক্ষণে কাতা, কুমিতে ও ধ্যানের মাধ্যমে একজন প্রশিক্ষণার্থী আত্মনিয়ন্ত্রণ ও আত্মরক্ষার দক্ষতা অর্জন করতে পারে। প্রশিক্ষকরা আরও বলেন, দক্ষ প্রশিক্ষকের তত্ত্বাবধানে কারাতে শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত অনুশীলনের মাধ্যমে যেকোনো বয়সের মানুষ কারাতে প্রশিক্ষণ গ্রহণ করে সুস্থ জীবন ও আত্মরক্ষার সক্ষমতা অর্জন করতে পারে।

প্রশিক্ষণার্থীরা জানান, কারাতে প্রশিক্ষণের মাধ্যমে তারা শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক শক্তি ও আত্মবিশ্বাস অর্জন করছেন। বেসিক কৌশল, কাতা ও আত্মরক্ষার প্রশিক্ষণ তাদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনছে বলে তারা মত প্রকাশ করেন।

উল্লেখ্য, ১৯৮৫ সালে রাজবাড়ীতে ওস্তাদ ফজর আলি ফয়েজের হাত ধরে কারাতে প্রশিক্ষণের সূচনা হয়। বর্তমানে ওস্তাদ মো. এনামুল হাসান শাহীনের তত্ত্বাবধানে প্রায় ১৩০ জন ছেলে ও মেয়ে নিয়মিত কারাতে প্রশিক্ষণ গ্রহণ করছেন। ইতোমধ্যে রাজবাড়ীর প্রশিক্ষণার্থীরা দেশ-বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ বিভিন্ন পদক অর্জন করে জেলার সুনাম বৃদ্ধি করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়ায় নারীকে বিদ্যুৎস্পর্শে হত্যার পর লাশ গুমের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

রাজবাড়ী‌তে বাড়‌ছে ডেঙ্গু রোগীর সংখ‌্যা, ২৪ ঘন্টায় ১০ জন হাসপাতালে ভর্তি

মাছপাড়ায় ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু সৌভাগ্যক্রমে বেঁচে গেলো শিশু

দৌলত‌দিয়ায় অ‌বৈধ কা‌রেন্ট জালসহ জেলে আটক

দৌলতদিয়ায় অসহায় নারীদের পুনর্বাসন চাহিদা নিরুপন জরিপের উদ্বোধন

পাংশায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান 

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৪জন গ্রেপ্তার

রেলপথ সচিবের রাজবাড়ীতে সম্ভাব্য ক্যারেজ ওয়ার্কশপ নির্মাণ এলাকাসহ বি‌ভিন্নস্থান পরিদর্শন

রাজবাড়ী‌তে বিভাগীয় কমিশনা‌রের স্কুল-হাসপাতালসহ বি‌ভিন্ন প্রতিষ্ঠান প‌রিদর্শন

প্রেমের বিয়ের চার মাস পর ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

১০

রাশিয়ায় বিস্ফোরণে নিখোঁজ থাকা ২ জনই পাংশার, খোঁজ মিলেছে ১ জনের

১১

অনিয়ম, দুর্ণীতি আর স্বেচ্ছাচারিতার আখড়া গোয়ালন্দের বিদ্যুত অফিস

১২

রাজবাড়ী‌তে ইয়াবাসহ দুই নারী মেম্বর গ্রেফতার

১৩

দৌলতদিয়ায় ডুবোচরে ফেরি আটকা, সাংবাদিক দেখে ফেরির মাস্টার-সুকানির পলায়ন

১৪

রাজবাড়ীতে স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে

১৫

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৫জন গ্রেপ্তার

১৬

পাংশায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি! 

১৭

রাজবাড়ী সেনা পাব‌লিক স্কুল এন্ড ক‌লে‌জের উদ্বোধন কর‌লেন সেনা প্রধান

১৮

গোয়ালন্দে নৃশংস হত্যাকান্ডের ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, ভাইসহ গ্রেপ্তার ৩

১৯

গোয়লন্দে দিন-দুপুরে নৃশংস খুন

২০