পাংশায় আালিম খান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন  - Rajbari
মাসুদ রেজা শিশির 
২৩ ডিসেম্বর ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় আালিম খান হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন 

রাজবাড়ীর পাংশায় আব্রাহাম খান ওরফে আলিম খানকে জবাই করে হত্যার ঘটনায় বিচারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করে ঘাতকের ফাঁসির দাবী জানিয়েছেন এলাকাবাসি। সে পাংশা পৌর শহরের ১ নং ওয়ার্ডের চরদূর্লভদিয়া গ্রামের ওয়াজেদ খানের ছেলে।

মঙ্গলবার সকাল সাড়ে  ১১ টায় পাংশা মডেল থানার সামনে এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচিতে কয়েক শত নারী পুরুষ অংশ নিয়ে বিচার দাবী করেন। গত ১৬ ডিসেম্বর সকালে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার শ্রীনিবাসদী এলাকার পাকা রাস্তা ও বালুর মাঠের পাশে মাথাবিহীন এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পুলিশ লাশটি উদ্ধার করে এবং ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহতকে শনাক্ত করে। তিনি আবরাহাম খান (২৭) যার বাড়ি রাজবাড়ী জেলার পাংশা উপজেলায়।

আড়াইহাজার উপজেলায় যুবকের মস্তক বিহীন লাশ উদ্ধারের ঘটনায় হত্যাকাণ্ডে জড়িত  রুহুল আমিন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা সংস্থা পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)। এ ঘটনায় নিহতের পিতা ওয়াজেদ আলী খান আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দদয়ের করে। মামলার প্রেক্ষিতে গত ১৯ ডিসেম্বর রাতে ঢাকার মধ্য বাড্ডা এলাকা থেকে পিবিআই’র একটি অভিযানিক দল রুহুল আমিন (২৬) নামে একজনকে গ্রেফতার করে। তার বাড়িও রাজবাড়ীর পাংশা উপজেলায়। গ্রেপ্তারকৃত রুহুল আমিন প্রাথমিক জবান বন্দিতে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পিবিআই জানিয়েছেন।   নিহত আবরাহাম খানের সাথে রুহুল আমিনের খালা মরিয়মের পরকীয়ার সম্পর্ক ছিল।

এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন মানব বন্ধন ও হত্যাকান্ড সম্পর্কে আমরা অবগত আছি। যেহেতু বিষয়টা আড়াইহাজার থানার অধিনে এবং তারাই তদন্ত করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স, অনিয়মের নানা অভিযোগ

স্পে‌নের জ‌য়ে হতাশ রাজবাড়ী‌তে আর্জেন্টাইন সমর্থকরা, নে‌চে গে‌য়ে উল্লাস স্পেন সমর্থক‌দের

যাত্রীবেশী প্রতারকের খপ্পরে অটোভ্যান হারালেন কালুখালীর দরিদ্র ভ্যানচালক

উপজেলা কৃষক দলের সভাপতিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে গোয়ালন্দে সংবাদ সম্মেলন

গোয়ালন্দে একটি ব্রিজের জন্য চরম দুর্ভোগ, ঝুঁকিতে পারাপার

কালুখালীতে পোল্ট্রি খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার

দৌলতদিয়া ভূমি অফিসে চুরি হওয়া কম্পিউটারের মনিটর সহ ৩ জন গ্রেপ্তার

গোয়ালন্দে নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক

৩ বছরেও নির্মাণ হয়নি কালুখালী মডেল মসজিদের সংযোগ সড়ক, ভোগান্তিতে মুসল্লিরা

একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিমের ৭৬তম জন্মবার্ষিকী পালিত

১০

পদকপ্রাপ্ত ডুবরি সাদিকের বাড়িতে এখন শুধুই কান্নার রোল

১১

গোয়ালন্দে অটো রিকশা চালকের মরদেহ উদ্ধার

১২

রাজবাড়ীতে জুলাই আন্দোলনে শহীদ আব্দুল গণির মৃত্যু বার্ষিকী পালিত

১৩

সেরা ডুবুরি পদকপ্রাপ্ত গোয়ালন্দের সাদিকের নদীতে ডুবে মৃত্যু

১৪

পাংশা উপজেলা মহিলা দলের কমিটির অনুমোদন দিলো জেলা বিএনপি 

১৫

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজ‌নে রথ যাত্রা উৎসব

১৬

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কৃষকের

১৭

গোয়ালন্দে কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

১৮

কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক খান আর নেই

১৯

রাজবাড়ী‌তে আর্জেন্টিনা ভক্ত‌দের বিজয় উল্লাস

২০