গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মুক্তি মহিলা সমিতি (এমএমএস) এর আয়োজনে সেভিং মোজেজ আমেরিকা এর সহযোগিতায় গোয়ালন্দ উপজেলা প্রশাসনের সাথে “মতবিনিময়” সভা অনুষ্ঠিত হয়।
বেলা ১২টার দিকে মুক্তি মহিলা সমিতি’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডা. মো: শরিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক, সেভিং মোজেজ আমেরিকা নাইটকেয়ার প্রোগ্রাম বাংলাদেশ ডিরেক্টর নাছিমা বেগম, টিডিএইচ ম্যানেজার আনোয়ার আকিব, নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানা প্রমুখ। সভাপতিত্ব করেন এমএমএস এর নির্বাহী পরিচালক মর্জিনা বেগম। সভা পরিচালনা করেন আতাউর রহমান মঞ্জু প্রোগ্রাম ডিরেক্টর এমএমএস।
মন্তব্য করুন