রাজবাড়ীতে নিজ মেয়েকে ধর্ষনের দায়ে বাবার যাবৎজীবন কারাদণ্ড - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৫ অক্টোবর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে নিজ মেয়েকে ধর্ষনের দায়ে বাবার যাবৎজীবন কারাদণ্ড

রাজবাড়ীতে নিজ মেয়েকে ধর্ষনের দায়ে বাবার যাবৎজীবন কারাদণ্ডসহ পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত।

সোমবার (৫ অক্টোবর) দুপুর সোয়া ১ টার দিকে রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ও মানব পাচার অপরাধ দমন ট্রইব্যুনাল আদালতের বিচারক তৌহিদুল ইসলাম এ রায় দেন। আসামী শহিদুল ইসলাম (৩৩) রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের পাকালিয়া গ্রামের মৃত মকছেদ ফকিরের ছেলে। বর্তমানে আসামী পলাতক রয়েছে।

মামলার এজাহার থেকে জানাযায়, ধর্ষিতার মা বাদী হয়ে বালিয়াকান্দি থানায় তার স্বামী শহীদুল ইসলামকে আসামী করে ঘটনার একবছর পর ২০২২ সালের জানুয়ারী মাসের ১২ তারিখে মামলা দায়ের করেন। ওই মামলার ঘটনায় ২০২১ সালের নভেম্বর মাসের ২৫ তারিখ রাত ১ টার দিকে ও একই বছরের ডিসেম্বর মাসের ২৮ তারিখে রাত ১১ টার দিকে মেয়ের শয়ন কক্ষে ঢুকে আসামী শহীদুল ইসলাম তার মেয়েকে জোর-জবরদোস্তি করে ধর্ষন করে। এছাড়াও সে বিগত এক বছর যাবৎ বিভিন্ন সময় ধর্ষন করে আসছিলো তার মেয়েকে। এ অনৈতিক কাজে বাদী তার স্বামীকে বিভিন্ন সময়ে বাঁধা দিলে তাকে ও তার মেয়ে উভয়কেই মারধর ও মেরে ফেলার  হুমকী দিতে থাকে। পরে বাদী তার বাবার বাড়ীর পরিবারের সাথে আলোচনা করে বালিয়াকান্দি  থানায় মামলা দায়ের করেন।

এ মামলার আইনজীবি জাহিদ উদ্দিন মোল্লা বলেন, ধর্ষন মামলায় বাবা শহিদুল ইসলামকে আদালত  যাবৎজীবক কারাদণ্ড ও ৫ লক্ষটাকা অর্থদণ্ড দিয়েছে। এতে বাদী পক্ষ সন্তষ্ট। দীর্ঘ একবছর ধরে নিজের মেয়েকে ধর্ষন করার পর মেয়ের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। আসামী তার স্বামী শহীদুল ইসলাম পলাতক রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে সন্ত্রাস বিরোধী আইন মামলায় ১ জন গ্রেফতার

১

এন‌সিপি নেত্রীর বাড়ী‌তে অ‌গ্নিসং‌যো‌গের প্রতিবা‌দে রাজবাড়ী‌তে মানববন্ধন

২

গোয়ালন্দে হেরোইনসহ ৩ জন আটক, প্রত্যেকের ২ মাসের কারাদণ্ড

৩

সংস্কার ও আধুনিকায়নের অভাবে সৌন্দর্য হারাচ্ছে মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র

৪

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাদের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী

৫

গোয়ালন্দে হেরোইন সেবনরত অবস্থায় ৬ জন গ্রেপ্তার

৬

প্রিয় স্কুলে  ফিরলেন এসএসসি-২০০২ ব্যাচের শিক্ষার্থীরা, উপহার দিলেন ফার্নিচার

৭

গোয়ালন্দে কৃষকের পেঁয়াজের জমিতে দুর্বৃত্তদের হানা, তুলে ও কেটে নষ্ট চারা

৮

গোয়ালন্দে অবৈধভাবে সার বিক্রি করায় দন্ড

৯

রাজবাড়ীতে পোস্টঅ‌ফি‌সে রাখা আত্মসাতের টাকা ফেরতসহ বিচা‌রের দা‌বি‌তে গ্রাহক‌দের বিক্ষোভ

১০

পাংশায় দোকানের চাল কেটে আড়াই লাখ টাকার মালামাল চুরি

১১

পাংশায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর-লুটপাট

১২

রাজবাড়ীতে মাদকদ্রব্যসহ ৪ জন আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

১৩

পাংশায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সদস্য জায়েদ হোসাইন জাহিন গ্রেপ্তার

১৪

পাংশায় বিশেষ অভিযানে মাদক ও বালু উত্তোলনে ৭ জনের দণ্ড

১৫

রাজবাড়ীতে সন্ত্রাস-নৈরা‌জ্যের প্রতিবাদে ছাত্রদ‌লের বিক্ষোভ

১৬

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে আরও এক মামলায় শ্যোন অ্যারেস্ট

১৭

রাজবাড়ীতে নানা আয়োজনে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৮

কালুখালীতে একাধিক মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

১৯

ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

২০