গোয়ালন্দে প্রতিবন্ধি শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৫ মার্চ ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে প্রতিবন্ধি শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক

রাজবাড়ীর গোয়ালন্দে ৮ বছর বয়সী এক প্রতিবন্ধি শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী এক ব্যাক্তির বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার (৫মার্চ) দুপুরে অভিযুক্ত ব্যাক্তিকে আটক করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আটক ব্যাক্তির নাম মো. মমিন মল্লিক। সে গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চর বালিয়াকান্দি গ্রামের শুকুর আলী মল্লিকের ছেলে।

ধর্ষণের শিকার শিশুর বাবা বলেন, ‘আমার শিশু কন্যা কিছুটা মানুসিক প্রতিবন্দ্বি। আমার স্ত্রী বেশ কিছুদিন আগে মারা গেছে। তাই আমি কাজের জন্য বাইরে গেলে আমার দুই মেয়ে বাড়িতেই থাকে। অভিযুক্ত মমিন মল্লিক আমার নিকট প্রতিবেশী। গত মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১০টার দিকে আমার মেয়েটি মামিন মল্লিকের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তিনি আমার মেয়েকে ফুঁসলিয়ে ঘরের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করে। অসুস্থ্য অবস্থায় আমার মেয়েটি খুড়িয়ে খুড়িয়ে বাড়ি ফিরলে, আমার বড় মেয়ে ওর পরনের কাপড়ে রক্ত ও ছোপ ছোপ ময়লা দেখে। এতে তাকে কেউ ধর্ষণ করে বলে সে ধারনা করে। এরপর আমি বাড়ি ফিরে এলে আমাকেও ঘটনাটি জানায়। এ অবস্থা কে করেছ, আমার মেয়েকে আমি জিজ্ঞাসা করলে, সে প্রতিবেশী মমিন মল্লিককে সনাক্ত করে। তিনি আরো জানান, লোক লজ্জার ভয়ে প্রথম দিন তারা বিষয়টি কাউকে জানিয়েছিলেন না। একদিন পর শিশু কন্যা কিছুটা অসুস্থ্য হয়ে পড়লে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন এবং পুলিশকে ঘটনাটি জানান।

ছোটভাকলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য মো. রফিকুল ইসলাম জানান, একজন প্রতিবন্ধি শিশু’র সাথে এ ধরনের ন্যাক্কার জনক ঘটনা কারো জন্যই কাম্য না। ঘটনাটি শুনেই তিনি শিশুটির চিকিৎসাসহ অন্যান্য সহযোগিতা করছেন। এ ঘটনায় যদি অভিযুক্ত আটক ব্যাক্তি জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তবে তার দৃষ্টান্তমূলক শস্তির আওতায় আনা হোক।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, ঘটনা জানার পর দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত ব্যাক্তিকে আটক করা হয়েছে। ঘটনার শিকার শিশুর প্র¯্রাব ও পায়খানার রাস্তায় ক্ষতের চিহ্ন রয়েছে বলে চিকিৎসকদের মাধ্যমের তিনি জানতে পেরেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সেই সাথে শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষাসহ অন্যান্য সেবার জন্য রাজবাড়ীর ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরন করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

পদ্মার চরে আটকা লঞ্চ, নৌ পুলিশের সহায়তায় উদ্ধার ৮৫ যাত্রী

বরাট ভাকলা উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে প্রতিমন্ত্রীর বরাদ্দের চাল পেল ৫০০ দরিদ্র পরিবার

গোয়ালন্দে পবিত্র আশুরার মাতমে অংশ নিয়ে এক ব্যাক্তির মৃত্যু

পাংশায় নিহতের পরিবার ও সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনে এমপি

পাংশায় স্কুল ফাঁকির শাস্তি ৮০০ গাছ রোপণ

কালুখালীতে অবৈধ জাল তৈরির কারখানা থেকে সাড়ে ৬ লাখ টাকার জাল জব্দ

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

১০

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

১১

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

১২

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

১৩

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৪

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

১৫

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

১৬

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

১৭

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

১৮

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

১৯

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

২০