বীরমুক্তিযোদ্ধা আ. সামাদ মোল্লাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৬ মার্চ ২০২৬, ৬:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বীরমুক্তিযোদ্ধা আ. সামাদ মোল্লাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রণাঙ্গনের অকুতোভয় বীর আ. সামাদ মোল্লা (৭৭) বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (৬ মার্চ) বাদ জুম্মা স্থানীয় বরাট গার্লস হাইস্কুল মাঠে সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান এবং গোয়ালন্দ ঘাট থানার এসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করেন। পরে সেখানে জানাযার নামাজ শেষে এলাইল পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর বারকি পাড়া গ্রামের মরহুম মহর আলী মোল্লার জৈষ্ঠ্য পুত্র।

তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, হার্ট, কিডনি সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন, সহযোদ্ধা, বন্ধু ও শুভাকাঙ্ক্ষী রেখে যান।

পারিবারিক সূত্র জানায়, বীরমুক্তিযোদ্ধা সামাদ মোল্লা  দীর্ঘ ১ মাস ইউনাইটেড হসপিটালের সিসিইউতে ভর্তি থেকে কিডনি অপারেশন শেষে কেয়ার হাসাপাতালের সিসিউইতে আরো দুই সপ্তাহ ভর্তি থাকেন। সেখানে অবস্থার কিছুটা উন্নতি হলে তার অনুরোধে পরিবারের সদস্যরা ৫ দিন আগে তাকে বাড়িতে নিয়ে আসেন।

বৃহস্পতিবার রাত ১০ টার দিকে তিনি হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুতে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০