গোধূলী পার্ক কর্তৃপক্ষের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৮ মার্চ ২০২৬, ২:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোধূলী পার্ক কর্তৃপক্ষের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার

রাজবাড়ীর গোয়ালন্দে গোধূলী পার্ক কর্তৃপক্ষের আয়োজনে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) উপজেলার উজানচর ইউনিয়ন রিয়াজুদ্দিন পাড়াস্থ গোধূলী পার্কে গোয়ালন্দ প্রেসক্লাবের সাংবাদিকদের অংশগ্রহণে এ ইফতার ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোধূলী বিনোদন পার্কের পরিচালক ও গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র শেখ মো. নিজাম, প্রকল্প পরিচালক সিরাজুল হক, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি ও বৈশাখী টিভির জেলা প্রতিনিধি আসজাদ হোসেন আজু শিকদার, সাধারণ সম্পাদক ও জনকণ্ঠ প্রতিনিধি মো. শহিদুল ইসলাম, সাবেক সভাপতি ও কালের কণ্ঠ প্রতিনিধি গণেশ পাল, সাবেক সভাপতি ও মোহনা টিভি প্রতিনিধি মো. আবুল হোসেন মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক ও ইত্তেফাক প্রতিনিধি মো. আক্তারুজ্জামান মৃধা।

এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি ও ইনকিলাব প্রতিনিধি মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি ও প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মো. আমিনুল ইসলাম রানা, কোষাধ্যক্ষ ও আমার দেশ প্রতিনিধি জহুরুল ইসলাম হালিম, দপ্তর সম্পাদক ও গণমুক্তি প্রতিনিধি সাইফুর রহমান পারভেজ, প্রচার সম্পাদক ও সময়ের কণ্ঠস্বর প্রতিনিধি লুৎফর রহমান, সদস্য ও যায়যায়দিন প্রতিনিধি মো. কুদ্দুস আলম, সদস্য উদয় দাস, সদস্য ও দ্যা ডেইলি অবজারভার প্রতিনিধি মো. সিরাজুল ইসলাম, সদস্য ও জনবানী প্রতিনিধি জাকির হোসেন এবং সংবাদ প্রতিনিধি রাজিবসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

ইফতারের পূর্বে গোধুলী পার্কের প্রকল্প পরিচালক সিরাজুল হক বলেন, আসন্ন ঈদ উপলক্ষে গোধূলী পার্ক নব রূপে সাজানো হয়েছে। আগতদের নির্মল বিনোদন দিতে যুক্ত হয়েছে নতুন নতুন রাইড। এই বিনোদন পার্কটি সবার সম্মিলিত অংশগ্রহণে গড়ে উঠুক—এটাই তাদের প্রত্যাশা। তিনি আরও জানান, আসন্ন ঈদ উপলক্ষে পার্কে প্রবেশ টিকিটের কুপনের মাধ্যমে একটি ড্র অনুষ্ঠিত হবে। এ ড্রতে প্রথম পুরস্কার হিসেবে থাকবে একটি ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার হিসেবে ৩২ ইঞ্চি স্মার্ট টেলিভিশনসহ মোট ১৫টি আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মকান্ড নি‌ষিদ্ধ আ’লী‌গের নৈরা‌জ্যের প্রতিবাদে রাজবাড়ী‌তে ছাত্রদ‌লের বি‌ক্ষোভ মি‌ছিল

রাজবাড়ী সরকারী ক‌লে‌জে “বাঁধ‌ন” এর তিন দিনব‌্যাপী বিনামূ‌ল্যে র‌ক্তের গ্রুপ নির্নয় শুরু

দৌলতদিয়ায় পার্কিংয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা

রাজবাড়ী প্রিমিয়ার লিগ সিজন-২ এর খে‌লোয়ার নিলাম অনু‌ষ্ঠিত, অংশ নে‌বে ৮ দল

ডাক্তার না হয়েও আল্ট্রাসনোগ্রাফি করান ডায়াগনস্টিক সেন্টারের মালিক

রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাজবাড়ী‌তে হ‌রিজন ঐক‌্য প‌রিষদের ত্রি-বা‌র্ষিক নির্বাচন সম্পন্ন

পাংশায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কালুখালীর হরিণবাড়িয়া চরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের কারখানায় ছয়লাপ

রাশিয়ায় নিহত রাজবাড়ীর সেন্টুর লাশ ২৩ দিনপর  দাফন 

১০

গোয়ালন্দে অস্ত্র ও ককটেলসহ একজন গ্রেপ্তার

১১

রাজবাড়ীতে বিকাশ প্রতারণা চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার

১২

রাজবাড়ী‌তে জিপিএ-৫ প্রাপ্ত ৪ শতা‌ধিক শিক্ষার্থীকে সংবর্ধনা

১৩

কালুখালীতে শেষ হলো তিন দিনের নৌকাবাইচ

১৪

এ কেমন শত্রুতা! বিষ প্রয়োগ করে ৮ লক্ষাধিক টাকার মাছ নিধন

১৫

সংবাদ প্রকাশের জের! গোয়ালন্দে সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগ

১৬

গোয়ালন্দের বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন রাজবাড়ীর জেলা প্রশাসক

১৭

ডেঙ্গু প্রতিরো‌ধে রাজবাড়ী‌তে হাসপাতা‌লে রেড‌ ক্রিসেন্টের প‌রিচ্ছন্নতা অভিযান

১৮

দৌলতদিয়া থেকে ৫ শিশু উদ্ধার

১৯

কালুখালীতে ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা শুরু

২০