পদ্মায় বাস ডু‌বি : নিরাপদ সড়ক ও বাস মা‌লিক স‌মি‌তির সি‌ন্ডি‌কে‌টের প্রতিবাদে রাজবাড়ী‌তে মানববন্ধন - Rajbari
রুবেলুর রহমান
৩০ মার্চ ২০২৬, ২:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পদ্মায় বাস ডু‌বি : নিরাপদ সড়ক ও বাস মা‌লিক স‌মি‌তির সি‌ন্ডি‌কে‌টের প্রতিবাদে রাজবাড়ী‌তে মানববন্ধন

দে‌ৗলত‌দিয়ায় বাস ডু‌বিতে নিহ‌ত‌দের স্মরণ ও নিরাপদ সড়ক এবং জেলা বাস মা‌লিক স‌মি‌তির সি‌ন্ডি‌কে‌টের প্রতিবাদে রাজবাড়ী‌তে মানববন্ধন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। সোমবার বেলা সা‌ড়ে ১১টার দি‌কে রাজবাড়ী প্রেসক্লা‌বের সাম‌নের সড়‌কে সাধারন শিক্ষার্থী‌দের ব‌্যানা‌রে এই মানববন্ধন অনু‌ষ্ঠিত হয়।

এ সময় জেলা বাস মা‌লিক স‌মি‌তির সি‌ন্ডি‌কেট বন্ধ ক‌রে উন্নতমা‌নের বাস সা‌র্ভিস চালু, অদক্ষ চাল‌কের বিরু‌দ্ধে ব‌্যবস্থা গ্রহন, ফিট‌নেসবিহীন গা‌ড়ি বন্ধ, চাল‌কের সহকারী হেলপার দি‌য়ে গা‌ড়ি চালানো বন্ধ, নিরাপদ সড়ক নি‌শ্চিতকরণ সহ দ্রুত সম‌য়ের মধ্যে দৌলত‌দিয়া-পাটু‌রিয়া দ্বিতীয় পদ্মা সেতু নির্মা‌ণের জোর দা‌বি জানা‌নো হয়। সেই সা‌থে দে‌ৗলত‌দিয়ায় বাস ডু‌বির ঘটনার স‌ঠিক কারণ উদঘাটন করে যথাযথ ব‌্যবস্থা গ্রহ‌নের জন‌্য প্রশাস‌নের হস্ত‌ক্ষেপ কামনা ক‌রেন মানবন্ধনকারীরা।

তারা ব‌লেন, রাজবাড়ী‌তে সোহার্দ‌্য, রা‌বেয়া, জামান, সপ্তবর্ণা সহ মাত্র ৪/৫ টি বা‌স চলাচল ক‌রে। এই বাস গু‌লোর মান খুবই খারাপ। দে‌শে অ‌নেক ভাল ভাল বাস কোম্পা‌নি র‌য়েছে। যাদের‌কে রাজবাড়ী দি‌য়ে চলাচল কর‌তে দেওয়া হয় না। আমরা উন্নতমা‌নের বাস সা‌র্ভিস চাই। পুরাত‌ন মানহীন সা‌র্ভিস নি‌তে চাই না। রাজবাড়ী বাস মা‌লিক স‌মিতির সি‌ন্ডি‌কে‌টের কার‌ণে আমরা ভাল সা‌র্ভিস পা‌চ্ছি না। কিন্তু টি‌কেটের দাম তো ঠিকই উন্নতমা‌নের বাস সা‌র্ভিসের মত নি‌চ্ছে। তাছাড়া তারা ভাল মা‌নের বাসও সড়‌কে নামা‌চ্ছে না। এভা‌বে আর চল‌তে দেওয়া হ‌বে না। দে‌শের অন‌্যান‌্য জেলার মত রাজবাড়ী‌তেও সব ভাল বাস চাই।

মানববন্ধ‌নে বাস ডু‌বি‌তে নিহত জোস্না বেগ‌মের শিশু সন্তান আলিফ, জোস্নার মা শাহিদা বেহম, পৌর বিএন‌পি নেতা এম এ খা‌লেদ পা‌ভেল, শিক্ষার্থী তান‌ভির মাহা‌দি র‌লিফ, মা‌হিন শিকদার তা‌মিম, হা‌সিবুল ইসলাম শিমুল বক্তব‌্য রা‌খেন। এ সময় নিহত জোস্না বেগ‌মের বড় ছে‌লে জিসান সহ শিক্ষার্থীরা উপ‌স্থিত ছি‌লেন। মানববন্ধন শে‌ষে শিক্ষার্থীরা জেলা বাস মা‌লিক স‌মি‌তির কার্যাল‌য়ে যান তা‌দের দা‌বি সমুহ উপস্থাপ‌নের জন‌্য।

জানা‌গে‌ছে, ২৫ মার্চ বুধবার বিকাল সা‌ড়ে ৫ টার দি‌কে ঢাকাগামী সোহার্দ‌্য প‌রিবহ‌নের এক‌টি যাত্রীবাহি বাস দৌলত‌দিয়া ৩ নম্বর ফে‌রি ঘাট দি‌য়ে ফে‌রি‌তে উঠার সময় নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে নদী‌তে প‌রে ডু‌বে যায়। এ ঘটনায় নারী-‌শিশু ও গা‌ড়ির চালক সহ ২৬ জ‌নের মর‌হেদ উদ্ধার করা হ‌য়েছে। পরবর্তী‌তে এ ঘটনার কারণ অনুসন্ধা‌নে নৌপ‌রিবহন মন্ত্রণালয় ও জেলা প্রশাস‌নের পক্ষ থে‌কে গঠন করা হ‌য়ে‌ছে পৃথক দুইটি তদন্ত কমি‌টি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

পাংশায় তিন মাদক কারাবি গ্রেফতার, দু’জনের কারাদন্ড

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

১০

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

১১

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

১২

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

১৩

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

১৪

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

১৫

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

১৬

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৭

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

১৮

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

১৯

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

২০