তদন্ত প্রতিবেদন : ঘাটে নিরাপত্তা ঘাটতি ও যান্ত্রিক ত্রুটিতে পদ্মায় বাসডুবি - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৩ এপ্রিল ২০২৬, ১:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তদন্ত প্রতিবেদন : ঘাটে নিরাপত্তা ঘাটতি ও যান্ত্রিক ত্রুটিতে পদ্মায় বাসডুবি

রাজবাড়ীর দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে পদ্মা নদীতে বাসডুবির ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিল করেছে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি। প্রতিবেদনে দুর্ঘটনার কারণ ও সংশ্লিষ্টদের দায়দায়িত্ব সুনির্দিষ্টভাবে তুলে ধরা হয়েছে বলে জানা গেছে। নদীতে বাস পড়ে অন্তত ২৬ জনের মৃত্যুর ঘটনায় ঘাটের নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ও ঘাট পরিচালনার বিশৃঙ্খলা এবং বাসের যান্ত্রিক ত্রুটির বিষয়টি সামনে এনেছে তদন্ত কমিটি।

গত মঙ্গলবার রাতে জেলা প্রশাসক সুলতানা আক্তারের কাছে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন কমিটির প্রধান রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুর্ঘটনার জন্য বাসের যান্ত্রিক ত্রুটিসহ বেশ কিছু কারণ ছিল বলে উল্লেখ করা হয়েছে।

তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে জানান, তারা প্রত্যক্ষদর্শী, স্থানীয় বাসিন্দাসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গেও কথা বলেছেন। তদন্তে বাসের যান্ত্রিক ত্রুটিসহ বেশ কয়েকটি বিষয় উঠে এসেছে। এ ছাড়া ফেরিঘাটের পন্টুনে রেলিং, সংযোগ সড়ক উন্নয়ন, ঘাট আধুনিকায়নসহ বেশ কয়েকটি সুপারিশ করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে তারা দুর্ঘটনার কারণ ও আগামীতে দুর্ঘটনা রোধে বেশ কিছু সুপারিশ করেছেন।

তদন্ত কমিটির সদস্য সচিব ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস জানান, তারা যথাযথভাবে তদন্ত করেছেন।
জেলা প্রশাসক সুলতানা আক্তার জানান, তদন্ত কমিটির সদস্যরা এ প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরেছেন। প্রতিবেদনটি তারা নৌপরিবহন মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠাবেন। সেখান থেকে পাওয়া নির্দেশনা অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গত ২৫ মার্চ বিকেলে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী একটি বাস পদ্মা নদীতে ডুবে যায়। মধ্যরাতে উদ্ধারকারী জাহাজ হামজা বাসটিকে টেনে পন্টুনে তোলে। এ সময় বাস থেকে ১৮ যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরদিন দুপুর পর্যন্ত আরও ৬ যাত্রীর মরদেহ উদ্ধার হয়। দুর্ঘটনার পর চারজনকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। সব মিলিয়ে ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।

দুর্ঘটনার পর রাজবাড়ীর জেলা প্রশাসক পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। নৌপরিবহন মন্ত্রণালয় থেকেও ২৬ মার্চ ছয় সদস্যের আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়। তবে মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন এখনও জমা পড়েনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০