রাজবাড়ী‌তে হা‌মের উপসর্গ নি‌য়ে হাসপাতা‌লে ভ‌র্তি ৮, ২৪ ঘন্টায় ভ‌র্তি ৪ জন  - Rajbari
রুবেলুর রহমান
৭ এপ্রিল ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ী‌তে হা‌মের উপসর্গ নি‌য়ে হাসপাতা‌লে ভ‌র্তি ৮, ২৪ ঘন্টায় ভ‌র্তি ৪ জন 

রাজবাড়ীতে হামের উপসর্গ নিয়ে রাজবাড়ী সদর হাসপাতালে ভ‌র্তি র‌য়ে‌ছে ৮ জন শিশু। যার মধ্যে ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ৪ জন এবং উন্নত চি‌কিৎসার এক শিশু‌কে করা হ‌য়ে‌ছে রেফার্ড। গত সোমবার দুপু‌রে রাজবাড়ী সদর হাসপাতাল ও সি‌ভিল সার্জন কার্যালয় সু‌ত্রে এ তথ‌্য জানাগে‌ছে। এদিকে প্রতি‌নিয়তই হামের উপসর্গ নি‌য়ে হাসপাতা‌লে শিশু ভ‌র্তি হওয়ায় অভিভাবকদের মধ্যে ছড়িয়ে পড়েছে উদ্বেগ ও উৎকণ্ঠা।

রাজবাড়ী সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তি হওয়া শিশুরা জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা এবং তাদের বয়স ৬ মাস থেকে ৫ বছরের মধ্যে। তারা সবাই জ্বর, সর্দি-কাশি এবং সারা শরীরে লালচে দানা ওঠার মতো উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে। তাদের চি‌কিৎসার পাশাপা‌শি নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠা‌নো হ‌য়েছে। চল‌তি বছ‌রের শুরু থেকে এখন পর্যন্ত হাসপাতা‌লে ২৯ জন শিশু হা‌মের উপসর্গ নি‌য়ে ভর্তি হ‌য়ে চি‌কিৎসা গ্রহন ক‌রে‌ছে।

এদিকে জেলা সদর হাসপাতাল সহ উপ‌জেলা পর্যা‌য়ের স্বাস্থ‌্য কমপ্লেক্স গু‌লোতে চল‌তি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ৪৮ জন শিশু হা‌মের উপসর্গ নি‌য়ে চি‌কিৎসা নি‌য়েছে। এরম‌ধ্যে ৩১ জ‌নের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠা‌নো হ‌লেও হাম প‌জে‌টিভ এসেছে মাত্র ৩ জন শিশুর। ফ‌লে ঝু‌কিপূর্ণ জেলার বাইরে র‌য়েছে রাজবাড়ী জেলা।

অ‌ভিভাকরা ব‌লেন, দে‌শের বি‌ভিন্নস্থা‌নে হা‌মে মৃত‌্যু ও আক্রা‌ন্তের খব‌রে তারা চি‌ন্তিত হ‌য়ে প‌ড়ে‌ছেন। তাদের বাচ্চা‌দের জ্বর, ঠান্ডা, কা‌শি ও হালকা র‌্যাশ নি‌য়ে হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রে‌ছেন। চি‌কিৎসায় দি‌ন দিন তারা সুস্থ‌্য হ‌য়ে উঠেছে।

রাজবাড়ী‌ সি‌ভিল সার্জন ডা. এম এম মাসুদ ব‌লেন, রাজবাড়ী জেলায় এখন পর্যন্ত হা‌মে মৃত‌্যুর হার নাই এবং সংক্রম‌ণের হারও খুব কম। চল‌তি বছ‌রের জানুয়ারী থেকে বর্তমান পর্যন্ত ৪৮ জন রোগী হা‌মের উপসর্গ নি‌য়ে জেলা ও উপ‌জেলা হাসপাতা‌লে চি‌কিৎসা নিতে আস‌ছে। এরমধ্যে বেশির ভাগ রোগী সুস্থ‌্য হ‌য়ে বাড়ী ফি‌রে গে‌ছে। এই রোগী‌দের ৩১ জ‌নের ন‌মুনা সংগ্রহ ক‌রে ঢাকায় পাঠা‌নো হ‌য়েছিল, যার ম‌ধ্যে ৩ জ‌নের হাম প‌জে‌টিভ এসে‌ছে। পরবর্তী‌তে চি‌কিৎসা নি‌য়ে তারা সুস্থ‌্য হ‌য়েছে। ২৪ ঘন্টায় জেলা সদর হাসপাতা‌লে ৮ জন ভর্তি হ‌লেও ২ জন সুস্থ‌্য হ‌য়ে রি‌লিজ নি‌য়ে চ‌লে গে‌ছে। বাঁকী‌দের সবার অবস্থা ভাল, কোন আশঙ্কা নাই। তি‌নি আরও ব‌লেন, বর্তমা‌নে সংক্রম‌ণের হার বে‌শি দে‌শের এমন ১৮‌টি জেলা হা‌মের টিকা প্রদান কার্যক্রম চলছে এবং দে‌শের অন‌্যান‌্য জেলার মত রাজবাড়ী‌তে ৩মে থে‌কে ৬ মাস থে‌কে ৫৯ মাস পর্যন্ত বয়সী শিশু‌দের হা‌মের টিকা প্রদান শুরু কর‌া হ‌বে। ত‌বে নিয়মিত টিকাদান কার্যক্রম চলমান আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০