রাজবাড়ীতে অপসাংবাদিকতা প্রতিরোধে সেমিনার ও কর্মশালা - Rajbari
কামাল হোসেন
৯ এপ্রিল ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে অপসাংবাদিকতা প্রতিরোধে সেমিনার ও কর্মশালা

রাজবাড়ীতে অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নিশ্চিত করতে সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে রাজবাড়ী সার্কিট হাউজের কনফারেন্স রুমে বাংলাদেশ প্রেস কাউন্সিল ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে জেলা প্রশাসন। অনুষ্ঠানে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ৭০ জন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার রেখা ইসলাম, প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. আব্দুস সবুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ (বিপিএম), রাজবাড়ী।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরণ, সাবেক সভাপতি অ্যাডভোকেট খান মো. জহুরুল হক, সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, মোশারফ হোসেন ও সহ-সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, সাংবাদিকদের অধিকার আদায়ে সচেতন ও ঐক্যবদ্ধ থাকা জরুরি। বিভাজন পরিহার করে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা ধরে রাখতে অপসাংবাদিকতা পরিহার করে সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন নিশ্চিত করতে হবে। সেমিনার ও কর্মশালায় প্রশ্নোত্তর পর্ব শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০