রাজবাড়ী‌তে ধানের শীষ প্রার্থীর প‌ক্ষে প্রতিবন্ধী‌দের সা‌থে মত‌বি‌নিময় - Rajbari
রুবেলুর রহমান
৬ ফেব্রুয়ারী ২০২৬, ১:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ী‌তে ধানের শীষ প্রার্থীর প‌ক্ষে প্রতিবন্ধী‌দের সা‌থে মত‌বি‌নিময়

দিন যত যা‌চ্ছে ততই সরগরম হ‌য়ে উঠ‌ছে রাজবাড়ী-১ সংদীয় আস‌নের নির্বাচনী প‌রি‌বেশ। গণসং‌যোগ, উঠান বৈঠক ও পথসভায় ব‌্যস্ত সময় পার‌ কর‌ছেন প্রার্থী ও তার কর্মী-সমর্থকরা।

শুক্রবার বিকা‌লে রাজবাড়ী সদর উপ‌জেলার আলীপু‌রে প্রতিবন্ধী ব‌্যা‌ক্তিসহ সক‌লের অংশগ্রহন মূলক নির্বাচ‌নে ভোট প্রদান সম্প‌র্ক বিষয়ক মত‌বি‌নিময় সভা ক‌রে‌ছেন রাজবাড়ী-১ আস‌নের ধা‌নের শীষ প্রার্থীর প‌ক্ষে অর্নব নেওয়াজ মাহমুদ হৃষিত। তি‌নি রাজবাড়ী জেলা বিএন‌পির সা‌বেক সদস‌্য ও ধা‌নের শীষ প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়‌মের ছে‌লে। নির্বাচনী মত‌বি‌নিময় সভায় সভাপ‌তিত্ব ক‌রেন গোয়ালন্দ উপ‌জেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপ‌তি রতন।

উপ‌স্থিত ছি‌লেন, রাজবাড়ী জেলা যুবদ‌লের যুগ্ম আহ্বায়ক ম‌নোয়ার হো‌সেন মিন্টু,  সদর উপ‌জেলা যুবদ‌লের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন মম্রাট, সদস‌্য স‌চিব মামুনুল ইষলাম র‌নি, সি‌নিয়‌র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম খায়রু, পৌর যুবদ‌লের আহ্বাযক সামছুল আলম খান রানা, সদস‌্য স‌চিব গোলাম মহিউদ্দিন আহ‌ম্মেদ গিটার, সা‌বেক সাধারন সম্পাদক রকিব হাসান, সা‌বেক ‌জেলা যুবদ‌লের শিল্প বিষয়ক সম্পাদক গাজী মাসুদ, রাজবাড়ী সরকারী ক‌লে‌জের সা‌বেক এজিএস আহম্মদ হো‌সেন সাগর, আলীপুর ইউনিয়ন বিএন‌পির সভাপ‌তি আব্দুর রাজ্জাক মন্ডল, ইউনিয়ন যুবদ‌লের আহ্বায়ক ‌মোঃ জ‌সিম সহ জেলা ও উপ‌জেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সদস‌্যরা।

এ সময় অর্নব নেওয়াজ মাহমুদ হৃষিত প্রতিবন্ধীরা সমা‌জের বোঝা না উল্লেখ ব‌লেন, আপনারা নানা ধর‌নের সমস‌্যার সম্মুখিন হন, যা খুবই দুঃখজনক। আপনা‌দের নি‌য়ে আমার বাবা রাজবাড়ী-১ আস‌নের ধা‌নের শীষ প্রার্থী সা‌বেক এম‌পি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম অ‌নেক ভা‌বেন এবং আপনাদের নি‌য়ে তার প‌রিকল্পনা র‌য়ে‌ছে। সেটা বাস্তবায়ন কর‌তে হ‌লে ধা‌নের শীষকে বিজয়ী কর‌তে হ‌বে। আপনা‌দের পা‌শে আমার বাবাসহ বিএন‌পি ছিল, আছে এবং আগামী‌তেউ থাক‌বে।

গোয়ালন্দ উপ‌জেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপ‌তি রতন ব‌লেন, প্রতিবন্ধী‌দের পা‌শে বিগত সম‌য়ে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ছিল, যার অসংখ‌্য প্রমান আছে । সেই ধারাবা‌হিকতায় এবার আমরা ধা‌নের শীষ‌ প্রার্থী খৈয়‌মকে ভোট দি‌য়ে বিজয়ী কর‌বেন এবং সবাই ধা‌নের শী‌ষের প‌ক্ষে কাজ করার আহ্বান জানান তি‌নি।

উল্লেখ‌্য, এই আস‌নে বিএন‌পি, জামায়া‌তে ইসলামী, জাতীয় পা‌র্টি ও জা‌কের পার্টিসহ ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা কর‌ছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকাবাহক রাজবাড়ীর রাফি

মরা পদ্মা কচুরিপানার দখলে, সেতু না থাকায় দুর্ভোগে কয়েকশ কৃষক

রাজবাড়ীতে জেলা পরিষদের জমি উদ্ধার অভিযানে বাধা, দখলের অভিযোগ

রাজবাড়ীতে বাড়িতে হামলা-লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ

১০

রাজবাড়ীতে সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

১১

কালুখালীতে বিভিন্ন প্রকার শিক্ষা সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১২

ব্র্যান্ডের নামে প্রতারণা, ওজনে কারচুপি! রাজবাড়ীতে ব্যবসায়ীকে দণ্ড

১৩

পাংশায় বাস-ট্রাক সংঘর্ষে আহত-৩

১৪

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক হলেন রাজবাড়ীর কৃতিসন্তান ডা. নুরুল ইসলাম

১৫

৩৬ বছরের শিক্ষকতা শেষে মালতী রানী দাসকে রাজকীয় বিদায়

১৬

সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স, অনিয়মের নানা অভিযোগ

১৭

স্পে‌নের জ‌য়ে হতাশ রাজবাড়ী‌তে আর্জেন্টাইন সমর্থকরা, নে‌চে গে‌য়ে উল্লাস স্পেন সমর্থক‌দের

১৮

যাত্রীবেশী প্রতারকের খপ্পরে অটোভ্যান হারালেন কালুখালীর দরিদ্র ভ্যানচালক

১৯

উপজেলা কৃষক দলের সভাপতিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে গোয়ালন্দে সংবাদ সম্মেলন

২০