আজও রাজবাড়ীতে প্রতিম‌ণ পেঁয়া‌জে দেড় কে‌জি বে‌শি নেবার অভি‌যোগ, ক্ষোভ প্রকাশ কৃষক‌দের - Rajbari
রুবেলুর রহমান
৭ মে ২০২৬, ১:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আজও রাজবাড়ীতে প্রতিম‌ণ পেঁয়া‌জে দেড় কে‌জি বে‌শি নেবার অভি‌যোগ, ক্ষোভ প্রকাশ কৃষক‌দের

আজও রাজবাড়ী বা‌লিয়াকা‌ন্দির বৃহত্তম সোনাপুর পেঁয়াজ বাজা‌রে প্রতিম‌ণে দেড় কেজি (ধলতা) ওজ‌নে বে‌শি নেবার অ‌ভিযোগ ব‌্যবসায়ী ও আড়তদারদের বিরু‌দ্ধে। বৃহস্প‌তিবার (৭ মে) সকা‌লে বা‌লিয়াকা‌ন্দির সোনাপুর পেঁয়াজ বাজা‌রে এসে এ অ‌ভি‌যোগ পাওয়া যায়।

‌এ সময় কৃষকরা ক্ষোভ প্রকাশ ক‌রে ব‌লেন, উপ‌জেলা প্রশা‌সনের কোন নজরদা‌রি নাই। কালুখালী‌তে ধলতা নাই, কিন্ত সোনাপু‌রে নিচ্ছে। ধলতা না দি‌তে তারা আন্দোলন করেও কোন লাভ হয় নাই। ম‌ণে আজও দেড় কে‌জি বে‌শি দি‌তে হ‌চ্ছে। আবার বস্তায় ক‌য়েকটা পেঁয়াজ পচা বের হ‌লে ক‌য়েক কে‌জি বাদ দি‌চ্ছে। ধলতা পু‌রোপু‌ি‌র বন্ধ চাই।

এদি‌কে ব‌্যবসায়ীরা ব‌লেন, প্রশাসন ও কৃষক‌দের সা‌থে আলোচনা ক‌রে ম‌ণে এক থে‌কে দেড় কে‌জি বে‌শি নেওয়া হ‌চ্ছে। এতে কৃষক‌দের কোন অভি‌যোগ নাই। ত‌বে ধলতা বাদ দি‌লে সারা‌দে‌শে বাদ দি‌তে হ‌বে। এক বাজা‌রে থাক‌বে এক বাজা‌রে থাক‌বে না। এটা যেন না হয়। এছাড়া আজ বাজার কিছুটা বে‌ড়ে‌ছে।

জানাগে‌ছে, সারা‌দে‌শের প্রায় ১৬ শতাংশ এবং উৎপাদ‌নের দিক দি‌য়ে তৃতীয় অবস্থান রাজবাড়ীর। জেলার সব‌চে‌য়ে বে‌শি পেঁয়াজ উৎপাদন হয় বালিয়াকা‌ন্দি, কালুখালী পাংশায়। ফ‌লে এই জেলা থে‌কে দে‌শের পেঁয়া‌জ চা‌হিদার বৃহত্তর এক‌টি অংশ পুরন হয় । এক‌টি অসাধু ব‌্যবসায়ী চক্র দীর্ঘ দিন ধ‌রে কৃষক‌দের ঠ‌কি‌য়ে ম‌নে ২ থে‌কে ৩ কেজি বা কিছু কিছু সময় তার‌চে‌য়েও বে‌শি ‌পেঁয়াজ নেয়। গত ২৭ এপ্রিল কৃ‌ষি বিপণন অ‌ধিদপ্ত‌রের মহাপ‌রিচালক (অ‌তি‌রিক্ত দ্বা‌য়িত্ব) না‌সির-উল-‌দৌলা স্বাক্ষ‌রিত পেঁয়াজ ও আম সহ বিভিন্ন কৃষি পন‌্য ক্রয়-‌বিক্রয়ের ক্ষেত্রে ওজ‌নের অ‌নিয়ম সংক্রান্ত জেলা প্রশাসক‌দের এক‌টি চি‌ঠি ইস‌্যু ক‌রেন। যার প্রেক্ষি‌তে স্থানীয় প্রশাসন  রাজবাড়ীর পেঁয়াজের হাট গু‌লো‌তে ধলতা ব‌ন্ধে প্রচারনা কার্যক্রম প‌রিচালনা ক‌রেন। এরপ‌রেই হঠাৎ করে মঙ্গলবার (৫ মে) জেলার বা‌লিয়াকা‌ন্দির বৃহত্তম পেঁয়াজের সোনাপুর, বহরপুর, জঙ্গল সহ বিভিন্ন বাজারে পেঁয়াজের আড়তদার ও ব্যবসায়ীরা তা‌দের ঘর ও পেঁয়াজ কেনা-‌বেচা বন্ধ রে‌খে ধর্মঘট শুরু করেন। এ সময় কৃষকরা পেঁয়াজ-রসুন বাজারে এনে বিক্রি করতে না পেরে ফেরত নিয়ে যেতে হয়েছে। এতে হাট-বাজার গুলোতে তৈ‌রি হয় ত্রিমুখী উত্তেজনা। একই কার‌ণে বুধবার (৬ মে) সকা‌লে কালুখালী‌ বাজা‌রে পেঁয়াজ কেনা-‌বেচা বন্ধ রে‌খে ধর্মঘট পালন ক‌রে ব‌্যবসায়ী ও আড়তদাররা। এ সময় বাজা‌রে পেঁয়াজ এনে বিক্রি কর‌তে না পারায় বিপা‌কে প‌ড়েন কৃষকরা। প‌রে তারা পেঁয়া‌জের ম‌নে বাড়তি (ধলতা) ব‌ন্ধের দা‌বি‌তে কালুখালীতে বি‌ক্ষোভ করেন কৃষকরা।

‌ব‌্যবসায়ী হারুন খান ও রেজাউল ব‌লেন, প্রশাসন ও কৃষ‌কদের সা‌থে ব‌সে সিদ্ধান্ত হয় তারা ৪১‌ কে‌জি ৫০০ গ্রাম আন‌লে ৪০ কে‌জির দাম পা‌বে। কিন্তু তারা আন‌তে‌ছে ৪৬ কে‌জি ৫০০ গ্রাম। দাম পা‌চ্ছে ৪৫ কে‌জির। কাচামা‌লের ঘাট‌তি হয় বিধায় একটু বে‌শি নেওয়া হ‌চ্ছে। ধলতা উঠি‌য়ে দি‌লে সারা‌দে‌শে উঠা‌তে হ‌বে। এক জেলা বা এক হা‌টে থাক‌বে আরেক হা‌টে থাক‌বে না এটা নিয়‌মের ম‌ধ্যে আসে না।  আজ বাজারে ভাল পেঁয়াজ ১২০০ টাকা এবং সর্বনিম্ন ৬৫০ টাকা মণ বি‌ক্রি হ‌য়েছে।

কৃষক জা‌কির ব‌লেন, প্রথ‌মে কথা হয় প্রতিম‌ণে ২০০ গ্রাম বে‌শি নেবার। কিন্তু আজ হা‌টে আনার পর এক কে‌জি ৫০০ গ্রাম বে‌শি নি‌চ্ছে। তাহ‌লে আন্দোলন ক‌রে লাভ কি হ‌লো। দুই হাট পার হ‌লে আগের মত নেওয়া শুরু হ‌য়ে যা‌বে। প্রশাসন ক‌ঠোর ভা‌বে তদার‌কি কর‌লে ব‌্যবসায়ীরা মান‌তে বাধ‌্য। কিন্তু প্রশাসন হা‌টে আসে না। তারা উপ‌রে ব‌সে কথা ব‌লে মা‌ঠে আসে না। বাজার ক‌মি‌টির সা‌থে কথা ব‌লে কৃষ‌কের সা‌থে ব‌লে না। কৃষ‌ক‌কের দূর্দশা সারাজীবন থে‌কেই গে‌লো।

আরেক কৃষক আব্দুল মন্ডল ব‌লেন, গত হা‌টে আড়তদাররা ঘর বন্ধ রে‌খে‌ছিল। কোন পেঁয়াজ কে‌নে নাই। আজ বিক্রি করলাম সেখা‌নে ম‌ণে দেড় কে‌জি বে‌শি নি‌য়েছে।  পাশবর্তী কালুখালী‌তে ধলতা নাই, কিন্তু সোনাপু‌রে নি‌চ্ছে। আমরা চাই ধলতা উঠে যা‌ক।

কৃষক ম‌নিরুউদ্দিন বলেন, ধলতা নেবার কথাই ছিল না। কিন্তু আজও বে‌শি নি‌চ্ছে। টাকার প্রয়োজ‌নে বাজা‌রে আমাদের পেঁয়াজ আন‌তেই হ‌বে। কিন্তু ন‌্যায‌্য দাম বা মূল‌্যায়ন হই না। আস‌লে হরতাল কৃষ‌কদের নাই, হরতাল আছে ব‌্যবসায়ী ও সরকা‌রের।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, মণপ্রতি বে‌শি নেবার অভি‌যো‌গের বিষয় শু‌নেছি এবং খোজ খবর নেওয়া হ‌চ্ছে। অ‌নিয়ম পে‌লে ব‌্যবস্থা গ্রহন করা হ‌বে। তাছাড়া উপ‌জেলা প্রশাস‌নের সাথে ব‌সে কোন সিদ্ধান্ত হয় নাই। ৪০ কে‌জি মা‌নে ৪০ কে‌জি। বে‌শি নেবার সু‌যোগ নাই এবং তা‌দের বিরু‌দ্ধে করা অ‌ভি‌যোগ ভিত্তিহীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০