গোয়ালন্দে খাল খনন কর্মসূচির উদ্বোধন - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১২ মে ২০২৬, ৬:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে খাল খনন কর্মসূচির উদ্বোধন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি। মঙ্গলবার (১২ মে) বিকাল ৫টায় গোয়ালন্দ উপজেলার হাবিল মন্ডলের পাড়ায় এ কর্মসূচির উদ্বোধন করেন। এর আগে গোয়ালন্দ শহর থেকে উজানচরগামী খালের সরকারী নাজিরউদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় সংলঘ্ন এলাকায় তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি বলেন, দেশের কৃষি ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে খাল খনন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় এ ধরনের কার্যক্রম শুরু হয়েছিল এবং সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে উন্নয়নমূলক এসব কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন,  গোয়ালন্দ উপজেলা নির্বহী অফিসার সাথী দাস, উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন সেক, সাধারন সম্পাদক মোশারফ আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব মো. নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা কৃষক দলের সভাপতি মো. আবু বক্কর সিদ্দিকসহ সর্বস্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খাল গুলো ভরাট হয়ে পানি চলাচল ব্যাহত হচ্ছিল। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে দূর্ভোগ হতো। খাল খনন কার্যক্রম বাস্তবায়িত হলে এলাকার সাধারণ মানুষের ভোগান্তিও কমবে বলে তারা আশা প্রকাশ করেন।

উদ্বোধনকৃত প্রকল্পের আওতায় উজানচর ইউনিয়নের হাবিল মন্ডল পাড়া (কালামের বাড়ি) থেকে ফৈজদ্দিন মাতুব্বর পাড়া (সলিম মাতুব্বরের বাড়ি) পর্যন্ত ৯৩০ মিটার এবং গোয়ালন্দ নাজিরুদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বিশ্বনাথপাড়া বেড়িবাঁধ পর্যন্ত ১.৬৮০ কিলোমিটার খাল পুনঃখনন করা হবে।

উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)’র আওতায় এ খাল পুনঃখনন কাজের ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪৮ লাখ ৭৫ হাজার ৬২ টাকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

পাংশায় তিন মাদক কারাবি গ্রেফতার, দু’জনের কারাদন্ড

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

১০

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

১১

পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১২

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

১৩

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

১৪

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

১৫

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

১৬

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

১৭

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

১৮

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

১৯

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২০