রাজবাড়ী‌তে মে‌ডি‌কেল ক‌লেজ স্থাপ‌নের প্রস্তাব, সি‌ভিল সার্জন‌কে প্রধান ক‌রে ক‌মি‌টি গঠন - Rajbari
রুবেলুর রহমান
১১ মে ২০২৬, ৫:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ী‌তে মে‌ডি‌কেল ক‌লেজ স্থাপ‌নের প্রস্তাব, সি‌ভিল সার্জন‌কে প্রধান ক‌রে ক‌মি‌টি গঠন

চি‌কিৎসা সেবার মান উন্নয়‌নে রাজবাড়ী‌তে এক‌টি মে‌ডি‌কেল ক‌লেজ স্থাপ‌নের জন‌্য প্রস্তাব উত্থাপন করে সিভিল সার্জন‌কে প্রধান ক‌রে এক‌টি আহ্বায়ক ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে।

সোমবার (১১ মে) বিকা‌লে রাজবাড়ী সদর হাসপাতা‌লের সভাক‌ক্ষে হাসপাতাল ব‌্যবস্থাপনা ক‌মি‌টির সভায় এ সিদ্ধান্ত গৃ‌হিত হয়। সভায় সভাপ‌তিত্ব ক‌রেন, রাজবাড়ী-১ আস‌নের এম‌পি ও  সংস্কৃ‌তি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এ সময় রাজবাড়ী সদর হাসপাতা‌লের চি‌কিৎসক ও সেবা সংকট সহ ১০০ শয‌্যা থে‌কে ২৫০ শয‌্যায় উন্ন‌তির চি‌কিৎসা এবং রোগী‌দের খাবার ও ওষুধ সরবরা‌হ সহ নানা বিষয় নি‌য়ে আলোচনা করা হয়। এবং ২৫০ শয‌্যার নব-‌নি‌র্মিত ৮ তলা ভবন ব‌র্ধিত করে দ্রুত ১২ তলা পর্যন্ত শেষ কর‌ার আলোচনা হয়। এছাড়া দ্রত সম‌য়ের মধ্যে ২৫০ শয‌্যার অনু‌মো‌দিত ফা‌র্নিচার আনা এবং চি‌কিৎসার যন্ত্রাং‌শের তা‌লিকা ও‌ চি‌কিৎসকের পদ সৃজন করার প্রস্তাব করা। সেই সা‌থে প‌্যাথ‌লো‌জির উন্নয়ন, এম্বু‌লে‌ন্স চালকের শূন‌্যপদ পুরন, হাসপাতাল কম্পাউন্ড সহ ওয়ার্ড প‌রিস্কার প‌রিচ্ছন্ন রাখ‌া, হাসপাতা‌লে প‌রিচ্ছন্ন ও নিরাপত্তাকর্মী‌ বাড়ানো সহ দ্বা‌য়িত্বরতদের ড্রেস প‌রিধান, দালালের তা‌লিকা করা এবং বেসরকারী এম্বু‌লেন্স বা গা‌ড়ি কম্পাউন্ডের বাইরে রাখা, রোগী ও স্বজন‌দের মোটর সাইকেল রাখার জন‌্য নির্ধা‌রিত স্থান করা সহ হাসপাতাল ও সেবার মান উন্নয়‌নে বি‌ভিন্ন বিষয় নি‌য়ে আলোচনা করা হয়।

এতে উপ‌স্থিত ছি‌লেন, রাজবাড়ী জেলা প্রশাসক আফ‌রোজা পারভীন, অ‌তি‌রিক্ত পুলিশ সুপার মোঃ শামসুল হক, সি‌ভিল সার্জন ডাঃ এস এম মাসুদ, রাজবাড়ী সদর হাসপাতা‌লের তত্বাবধায়ক ডাঃ শেখ মোহাম্মদ হান্নান প্রমূখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

১০

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১১

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

১২

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

১৩

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১৪

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকাবাহক রাজবাড়ীর রাফি

১৫

মরা পদ্মা কচুরিপানার দখলে, সেতু না থাকায় দুর্ভোগে কয়েকশ কৃষক

১৬

রাজবাড়ীতে জেলা পরিষদের জমি উদ্ধার অভিযানে বাধা, দখলের অভিযোগ

১৭

রাজবাড়ীতে বাড়িতে হামলা-লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ

১৮

রাজবাড়ীতে সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

১৯

কালুখালীতে বিভিন্ন প্রকার শিক্ষা সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

২০